আট দিনের অভিযান শেষে মানিকগঞ্জের পাটুরিয়ায় ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধাকে উদ্ধার করে নদীর তীরে আনা হয়েছে। পদ্মা থেকে তুলে আনা হয়েছে ফেরির সঙ্গে ডুবে যাওয়া নয়টি যানবাহনও। বুধবার (২৪ জানুয়ারি) রাত পৌনে ১১টায় ফেরিটি উদ্ধার করে ঘাটের পূর্বে সৌরবিদ্যুৎ প্যানেল প্রকল্প এলাকায় নোঙর করে রাখা হয়েছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) বিস্তারিত...
ফরিদপুরের ভাঙ্গায় বাসের ধাক্কায় লেগুনার চার যাত্রীর নিহতের খবর পাওয়া গেছে। এ দুর্ঘটনায় আরও অন্তত পাঁচজন আহত হয়েছেন; তারাও লেগুনার যাত্রী। শুক্রবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে ভাঙ্গা পৌরসভার খাড়াকান্দি এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর ওই মহাসড়কে ৪০ মিনিট যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ এসে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি বিস্তারিত...
মাদক ব্যবসায়ীদের ‘গলায় পাড়া’ দেবেন বলে হুংকার দিয়েছেন আলোচিত সাংসদ ও প্রভাবশালী আওয়ামী লীগ নেতা শামীম ওসমান। তিনি মাদক ব্যবসায়ীদের উদ্দেশ করে বলেছেন, ‘মাদক ব্যবসায়ী আমার মামু, শালা, দুলাভাই হলেও ছাড়ব না। আমাকে আগের রূপে নিয়েন না। কারো পরিচিত কেউ মাদক ব্যবসা করলে তাকে ছেড়ে দিতে বলুন, নইলে নারায়ণগঞ্জ থেকে বাড়িঘর বিক্রি করিয়ে ছাড়ব। এবার বিস্তারিত...
মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপ্লবের স্ত্রী ফাতিমাতুজ জোহরা লিন্ডার জামিন মেলেনি। বুধবার দুপুরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জামিনের জন্য আবেদন করা হলে তার জামিন নামঞ্জুর করেন আদালত। মঙ্গলবার সন্ধ্যায় নগরীর রয়েল মোড়ের ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে লিন্ডাকে আটক করা হয়। লিন্ডা খুলনায় নারী উদ্যোক্তা হিসেবে পরিচিত, খুলনা উইমেন চেম্বার অব কমার্সের পরিচালক এবং অনলাইন বিস্তারিত...
নরসিংদীর মাধবদীতে অবৈধ গ্যাস সংযোগের পাইপ লিকেজ হয়ে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়েছে একই পরিবারের শিশুসহ ৬ জন। সোমবার (৮ জানুয়ারি) ভোর ৪টায় মাধবদীর নুরালাপুর ইউনিয়নের গদায়েরচর গ্রামে এ ঘটনা ঘটে। আগুনে দগ্ধদের শেখ হাসিনা বার্ন ও প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের ৬ জনেরই শরীরের অনেককাংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন নরসিংদী সদর বিস্তারিত...
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে একজন প্রার্থীর মৃত্যুর কারণে স্থগিত হওয়া নওগাঁ-২ (পত্নীতলা ও ধামইরহাট) আসনে আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ সোমবার নির্বাচন কমিশন (ইসি) থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়। নির্বাচন কমিশনের সচিব জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্বাচনি এলাকা ৪৭, নওগাঁ-২ বিস্তারিত...
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। ৭ জানুয়ারি রোববার সারা দেশে দ্বাদশ সংসদের ভোট হওয়ার কথা, তবে এর আগে শুক্রবার নির্বাচন কমিশন (ইসি) ওই আসনের ভোট স্থগিতের ঘোষণা দিল। শুক্রবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় ইসি থেকে জানানো হয়, নির্বাচনের পরিবেশ অনুকূলে না থাকায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর বিস্তারিত...
নাটোর-৪ আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভনের একটি নির্বাচনী প্রচার অফিস পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বনপাড়া পৌর এলাকার হারোয়া কালিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আজিম সরকার (৬৯) ও খোকন ব্যপারি (৪০) নামে নৌকার দুই কর্মীকে মারপিট করা হয়েছে। পরে আজিম সরকার বাদী হয়ে বিস্তারিত...