সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষের কারণে মেট্রোরেলের চারটি স্টেশনের ট্রেন চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। বন্ধ থাকা স্টেশনগুলো হলো- মিরপুর-১০, মিরপুর-১১, কাজীপাড়া ও শেওড়াপাড়া। আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কোম্পানি সচিব মোহাম্মদ আবদুর রউফ। তিনি জানান, যাত্রীদের নিরাপত্তার স্বার্থে বেলা ২টা বিস্তারিত...
রাজধানীর মিরপুরে ১০ নম্বর গোলচত্বর এলাকায় সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া চলছে। আজ বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার পরে আন্দোলনকারীরা ধাওয়া দিয়ে পুলিশকে মিরপুর থানার দিকে নিয়ে যায়। আবার পুলিশ ধাওয়া দিয়ে আন্দোলনকারীদের মিরপুর ১০ নম্বরের দিকে নিয়ে যায়। এর আগে ১০ নম্বর গোলচত্বরের পশ্চিম পাশে পুলিশকে লক্ষ্য করে বিস্তারিত...
রাজধানীর শনির আখড়া, কাজলা ও যাত্রাবাড়ী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের সংঘর্ষ চলছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শনির আখড়া এলাকার দিক থেকে আন্দোলনরত শিক্ষার্থীরা মিছিল নিয়ে যাত্রাবাড়ীর দিকে আসার চেষ্টা করেন। এ সময় তাঁদের ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। এরপর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। বিস্তারিত...
রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে মঙ্গলবার (১৬ জুলাই) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। চিকিৎসকদের বরাত দিয়ে এতথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া। তিনি জানান, নিহতের আনুমানিক বয়স ২৫ বিস্তারিত...
রাজধানীর আদাবরে বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে কবির হোসেন (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল সোমবার গভীর রাতে পুরোনো সিলিন্ডার থেকে গ্যাস বেরিয়ে কবির অসুস্থ হয়ে পড়েছিলেন বলে জানা গেছে। পুলিশ জানায়, একই ঘটনায় অসুস্থ হয়ে পড়া আরও অন্তত ৪০ জনকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ এ ঘটনায় স্থানীয় ভাঙারি দোকানি কালু মিয়াকে আটক বিস্তারিত...
পুলিশ কনস্টেবল মনিরুল ইসলাম হত্যা মামলার আসামি কনস্টেবল কাউসার আলীকে সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক শাকিল আহমেদ আজ রোববার এই আদেশ দেন। আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এ খুনের মামলায় কাউসারকে আদালতে হাজির করে দশ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশ। রিমান্ড আবেদনে উল্লেখ বিস্তারিত...
আবারো মেট্রোরেল চলাচলে বিপত্তি। সকালের পর বিকালেও বন্ধ রয়েছে ট্রেনটি। এতে অফিস ফেরত যাত্রীরা বিপাকে পড়েছেন। জানা গেছে, ঝড়ে মেট্রো লাইনে গাছের ডাল পড়া ও বিদ্যুৎ বিভ্রাট্রের কারণে কারওয়ান বাজার থেকে উত্তরা পর্যন্ত ট্রেন চলাচল করছে। মতিঝিল রেল স্টেশনে আসা একাধিক যাত্রী টেলিফোনে জানিয়েছেন, এই স্টেশন থেকে যাত্রীদের উত্তরা যেতে কারওয়ান বাজার গিয়ে ওঠার পরামর্শ বিস্তারিত...
সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন বলেন, ‘আমি বাবার হত্যার বিচার চাই, আমি দেখতে চাই কারা আমাকে এতিম করল। কারা হত্যাকারী। আমি বাবার হত্যাকারীদের ফাঁসিতে ঝুলে মৃত্যু দেখে যেতে চাই। আপনাদের সবার সহযোগিতা চাই। আজ বুধবার বাবার মৃত্যুর সংবাদ শুনে রাজধানীর মিন্টো রোডে অবস্থিত ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে ছুটে এসেছেন ছোট বিস্তারিত...
গ্যাসের পাইপলাইনের কাজের জন্য রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার (২৩ মে) ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে রুট অ্যালাইনমেন্ট প্রকল্পের আওতায় পাইপলাইন অপসারণ বা প্রতিস্থাপন কাজের জন্য বৃহস্পতিবার সকাল ১০টা হতে রাত ৮টা পর্যন্ত মোট ১০ ঘণ্টা মগবাজার, নয়াটোলা, বিস্তারিত...
আগামী ৩০ দিনের মধ্যে রাজধানীর ফার্মগেটের শহীদ আনোয়ারা উদ্যান ছাড়তে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডকে (ডিএমটিসিএল) সময়সীমা দেওয়া হয়েছে এক সমাবেশ থেকে। এর মধ্যে উদ্যান না ছাড়লে অবস্থান ও ঘেরাও কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে। আজ শনিবার বিকেলে শহীদ আনোয়ারা উদ্যান রক্ষার দাবিতে সেখানে অনুষ্ঠিত সমাবেশে এই সময়সীমা বেঁধে দেওয়া হয়। ‘ফার্মগেট শহীদ আনোয়ারা উদ্যান বিস্তারিত...