স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে গাজীপুরসহ সারা দেশে চলছে ‘অপারেশন ডেভিল হান্ট’। এর অংশ হিসেবে এখন পর্যন্ত গাজীপুরের ৫ থানা থেকে ৪০ জনকে আটকের কথা জানিয়েছে গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি)। গত শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে গাজীপুরে পতিত ফ্যাসিস্ট সরকারের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার পর নড়েচড়ে বসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ঘোষণা দেয় বিস্তারিত...
হবিগঞ্জের আজমিরীগঞ্জ থেকে নিষিদ্ধ সংগঠন জেলা ছাত্রলীগের সহসাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান ইশানকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত ৮টায় আজমিরীগঞ্জ পৌরশহরের পোস্ট অফিস সংলগ্ন একটি রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ইশান আজমিরীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি মৃত হাফিজ উদ্দিন (হাফাই) মিয়ার কনিষ্ঠ ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, বিস্তারিত...
কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুজিবুর রহমানকে ১২ হাজার ২৭৪টি ইয়াবা বড়িসহ আটক করেছে কোস্টগার্ড। আটক মুজিবুর রহমান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির পদেও রয়েছেন। আজ শনিবার ভোর চারটার দিকে বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। মুজিবুর রহমান সেন্ট মার্টিন দ্বীপের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। তাঁকে আটকের বিষয়টি কোস্টগার্ড সদর দপ্তরের বিস্তারিত...
পতিত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বাড়িতে ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। বৃহস্পতিবার দুপুর ১টায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার এক নম্বর ওয়ার্ডের বড় রাজাপুর গ্রামের মিয়া বাড়িতে হামলা চালান তারা। সেখানে গিয়ে দেখা যায়, আন্দোলনকারীরা কেউ বাড়ির ছাদে, কেউ বাড়ির ভেতরে, আবার কেউ বাড়ির সামনে অবস্থান করছেন। এ সময় বিস্তারিত...
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় লিফলেট বিতরণে বাধা দেওয়ায় পুলিশের ওপর হামলা করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে পাঁচ পুলিশ সদস্যসহ অন্তত আটজন আহত হয়েছেন। এসময় পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে এক পুলিশ সদস্যকে ঘেরাও করে রাখেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হামলাকারীদের শান্ত করে পুলিশ সদস্যকে ছাড়িয়ে নেন। বোরবার রাতে টুঙ্গিপাড়া বিস্তারিত...
চট্টগ্রাম নগরের পূর্ব নাসিরাবাদ এলাকায় বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকেরা। আজ সোমবার সকাল সাড়ে আটটার দিকে নগরের বায়েজিদ বোস্তামী সড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন তাঁরা। এতে সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়। সড়ক অবরোধকারীরা আনোয়ারা ড্রেস মেকার্স লিমিটেড নামের একটি পোশাক কারখানার শ্রমিক। তাঁরা জানান, এক বছর ধরেই শ্রমিকদের বিস্তারিত...
বিশ্বে বায়ুদূষণের শীর্ষে উঠে এসেছে রাজধানী ঢাকা। রবিবার সকাল ৮টা ৩৬ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য। আজ ঢাকার বায়ুর মানের স্কোর ৩৭৪। অর্থাৎ এই শহরের বাতাস আজ ‘ঝুঁকিপূর্ণ’। তালিকায় ২১৬ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে মিয়ানমারের ইয়াংগুন শহর। ভারতের দিল্লি ২০৮ স্কোরে তৃতীয় অবস্থানে রয়েছে। বিস্তারিত...
মেহেরপুরে জামায়াত নেতা তারেক মাহমুদ সাইফুল ইসলাম হত্যা মামলায় সাবেক মন্ত্রী ফরহাদ হোসেনকে দুই দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার সকালে মেহেরপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ আদেশ দেন। এ সময় তাঁকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। মেহেরপুর জেলা কারাগার থেকে আজ সকালে ফরহাদ হোসেন ও তাঁর ভাই সরফরাজ হোসেনকে আদালতে নেওয়া বিস্তারিত...
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। একই সঙ্গে সম্রাটের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশও দিয়েছেন আদালত। তাঁর বিরুদ্ধে এর আগে অস্ত্র আইনের মামলা ছিল। এ তথ্য নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী তানজীল হোসেন ভূঁইয়া। ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ বিস্তারিত...