আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা রবিবার (৭ জানুয়ারি) সকালে ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দেবেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট দিতে সকাল ৮টার দিকে কেন্দ্রটিতে পৌঁছাবেন তিনি। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস সংবাদ সংস্থা বাসসকে এ কথা জানান। ধানমন্ডি, হাজারীবাগ, নিউমার্কেট ও কলাবাগান থানা নিয়ে গঠিত ঢাকা-১০ আসনে পড়েছে ঢাকা সিটি কলেজ বিস্তারিত...
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। শনিবার (৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় নির্বাচন কমিশন ভবন থেকে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে তার ভাষণ সরাসরি সম্প্রচার করা হবে। শুক্রবার নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা থেকে এ তথ্য নিশ্চিত করে জানানো হয়, দ্বাদশ সংসদ নির্বাচনে ভোট বিস্তারিত...
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। ৭ জানুয়ারি রোববার সারা দেশে দ্বাদশ সংসদের ভোট হওয়ার কথা, তবে এর আগে শুক্রবার নির্বাচন কমিশন (ইসি) ওই আসনের ভোট স্থগিতের ঘোষণা দিল। শুক্রবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় ইসি থেকে জানানো হয়, নির্বাচনের পরিবেশ অনুকূলে না থাকায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর বিস্তারিত...
আজ শুক্রবার সকালে বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান শীর্ষে ছিল। সকাল ৯টা ১৫ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ২১০ নিয়ে রাজধানীর বাতাসের মান ‘খুব অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে। ২০১ থেকে ৩০০ একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১ থেকে ৪০০ একিউআই স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। ভারতের বিস্তারিত...
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষা, ভোট কেন্দ্র ও ব্যালট বাক্সের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভোটদানে শৃঙ্খলা বজায় রাখতে সারাদেশে সর্বমোট ৫ লাখ ১৭ হাজার ১৪৩ জন সদস্য মোতায়েন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। আজ শুক্রবার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর, খিলগাঁও, ঢাকায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাহিনীর বিস্তারিত...
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্রে গিয়ে ভোট দিতে কোনো চ্যালেঞ্জ আছে কি না জানতে চেয়েছে কমনওয়েলথ। উত্তরে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ভোট শান্তিপূর্ণ করতে মাঠে সেনাবাহিনী-বিজিবিসহ পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য রয়েছেন। আজ শুক্রবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে কমনওয়েলথের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে করে ইসি। নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার বিস্তারিত...
নাটোর-৪ আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভনের একটি নির্বাচনী প্রচার অফিস পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বনপাড়া পৌর এলাকার হারোয়া কালিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আজিম সরকার (৬৯) ও খোকন ব্যপারি (৪০) নামে নৌকার দুই কর্মীকে মারপিট করা হয়েছে। পরে আজিম সরকার বাদী হয়ে বিস্তারিত...
আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ মধ্যরাত ১২টা থেকে ৮ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এছাড়া নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণের জন্য নির্ধারিত দিবসের পূর্ববর্তী মধ্যরাত অর্থাৎ ৬ জানুয়ারি রাত ১২টা থেকে ৭ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত কিছু কিছু যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এসব বিস্তারিত...
মাগুরা-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী সাকিব আল হাসানের নির্বাচনি প্রচারে অংশ নিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তাদের সঙ্গে ছিলেন একঝাঁক ক্রিকেট তারকা মাশরাফি নিজে নড়াইল থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় মাগুরা যান সাকিবের নির্বাচনি প্রচারণায়। এ সময় জাতীয় দলের খেলোয়াড় সৌম্য সরকার, সাব্বির রহমান, রনি তালুকদার, আবু বিস্তারিত...
‘নির্বাচন সুষ্ঠু না হলে আমাদের তুলনায় আওয়ামী লীগের ক্ষতি বেশি হবে। এ কারণে বলি, নির্বাচনে কোনো রকম হস্তক্ষেপ হলে রংপুর থেকে নৌকা হটাও আন্দোলন গড়ে তোলা হবে।’ এ মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। আজ বৃহস্পতিবার রংপুর-৫ আসনের মিঠাপুকুর কলেজ মাঠে লাঙ্গল প্রতীকের প্রার্থী আনিছুর রহমানের নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বিস্তারিত...