বিএনপির ভোট বর্জন লিফলেট বিতরণ ও বিক্ষোভ মিছিল কেন্দ্র করে নাটোরের সিংড়ায় বিএনপি এবং পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সহকারী পুলিশ সুপার (সিংড়া) সার্কেল আকতারুজ্জামান ও থানার এসআই আব্দুর রহিমসহ ৫ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশের গাড়িসহ ৮টি গাড়ি ও সিংড়া ফিলিং স্টেশন ও কার্যালয় ভাঙচুর করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টা বিস্তারিত...
নৌকার প্রার্থীকে সমর্থন জানিয়ে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাংলাদেশ তরীকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী। আজ বৃহস্পতিবার দুপুরে মাইজভান্ডার দরবার শরিফের গাউছিয়া মঞ্জিলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি সরে দাঁড়ানোর ঘোষণা দেন। সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য বলেন, ‘১৪–দলীয় জোটের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফটিকছড়িতে নৌকার প্রার্থীকে সমর্থন বিস্তারিত...
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে অবহিত করতে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের দূতাবাস ও মিশন প্রধান এবং ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের পদ্মা হলরুমে এ বৈঠক অনুষ্ঠিত হবে। ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. শরিফুল আলম জানান, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু বিস্তারিত...
ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় সাত ঘণ্টা কোনো আন্তর্জাতিক ফ্লাইট নামতে পারেনি। এ সময় ১৩টি আন্তর্জাতিক ফ্লাইট বিমানবন্দরে অবতরণের কথা ছিল। পরে নামতে না পারায় ঢাকার আকাশে চক্কর দিয়ে অবতরণ করেছে কলকাতাসহ বেশ কয়েকটি বিমানবন্দরে। বৃহস্পতিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বিস্তারিত...
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ওবায়দুল কাদেরের পক্ষে প্রচারকালে আওয়ামী লীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ২৪ জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে প্রচারে ব্যবহৃত তিনটি মাইক্রোবাস, সংযোগ কেটে দেওয়া হয় প্রচার মাইকের। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত দফায় দফায় এ বিস্তারিত...
আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্ধারিত দিনের পূর্ববর্তী মধ্যরাত অর্থাৎ ৬ জানুয়ারি রাত ১২টা থেকে ৭ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত কতিপয় যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে হয়েছে। এসব যানবাহনের মধ্যে রয়েছে ট্যাক্সি ক্যাব, পিক আপ, মাইক্রোবাস ও ট্রাক। সে সঙ্গে ৫ জানুয়ারি মধ্যরাত ১২টা থেকে ৮ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত মোটরসাইকেল চলাচলের বিস্তারিত...
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও তার সহধর্মিণী ড. রেবেকা সুলতানা। তারা পাবনা সদরের ভোটার। বুধবার (৩ জানুয়ারি) দুপুরে বঙ্গভবনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেন তারা। দেশবাসীকে আগামী ৭ জানুয়ারির নির্বাচনে ভোট দিয়ে নাগরিক দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, “আসুন নিজে ভোট দেই, অন্যকে ভোট দিতে উৎসাহিত করি।” তিনি বিস্তারিত...
গ্যাস পাইপলাইনের জরুরি মেরামতকাজের জন্য বুধবার রাজধানী ঢাকার কিছু এলাকায় পাঁচ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। এতে জানানো হয়, আগামীকাল দুপুর ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নিকুঞ্জ-১ ও নিকুঞ্জ-২, খিলক্ষেত, নামাপাড়া, কনকর্ড সিটি, উত্তরখান ও দক্ষিণখান, বসুন্ধরা বিস্তারিত...
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা দিতে মাঠে নেমেছেন সশস্ত্র বাহিনীর সদস্যরা বুধবার (৩ জানুয়ারি) সকাল থেকে মাঠে নেমেছেন সশস্ত্র বাহিনীর সদস্যরা। আগামী ১০ জানুয়ারি পর্যন্ত মাঠে থাকবেন তারা। এক বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শান্তিশৃঙ্খলা নিয়ন্ত্রণে সারাদেশে বিস্তারিত...