আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ২৯ ডিসেম্বর থেকে সারাদেশে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের মোতায়েন করা হবে। এরপর সেনাবাহিনী নামবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আগামী ২৯ ডিসেম্বর মাঠে বিজিবি চলে আসবে, বিজিবির পর আবার বিস্তারিত...
ইলেকশন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার মো. আহসান হাবীব খান (অব.) গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের জবাবে বলেছেন, ইলেকশন কমিশনের প্রধান ও অন্যতম দায়িত্ব হচ্ছে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে প্রার্থী ও ভোটারদের আস্থা অর্জন করা। সব দল ও ভোট কেন্দ্রের ভিতর ও বাহিরের পরিবেশ অর্থাৎ সবার জন্য প্লেন ফিল্ড অ্যান্ড ফেয়ার ইলেকশন উপহার দিতে এবং বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি বিস্তারিত...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে মুনিয়া খান রোজা (২৫) নামে এক প্রতারক নারীকে আটক করেছেন আনসার সদস্যরা। ওই নারী নিজেকে গাইনি চিকিৎসক পরিচয় দিয়ে গত কয়েকদিন ধরে ঢামেকের বিভিন্ন ওয়ার্ডে সন্দেহজনক ঘোরাঘুরি করছিলেন। শনিবার (২৩ ডিসেম্বর) রাতে হাসপাতালে নতুন ভবনের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে তাকে আটক করা হয়। মধ্যরাতে তাকে শাহবাগ থানা হস্তান্তর বিস্তারিত...
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ধর্মের নামে এদেশে কেউ রাজনীতি করতে পারবে না। এদেশের মাটি সব ধর্মের মানুষের। মানুষ পুড়িয়ে নির্বাচন বন্ধ করে নির্বাচনি ফায়দা লুটবে; এটা এদেশে চলবে না। এই অন্যায় কখনও মেনে নেওয়া যাবে না। রোববার বড়দিনের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। শেখ হাসিনা বলেন, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণের লক্ষ্য নিয়ে বিস্তারিত...
ঢাকার কুড়িল এলাকায় যমুনা ফিউচার পার্কের সামনে সিএনজিচালি একটি অটোরিকশায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে অটোরিকশাটি সম্পূর্ণ পুড়ে গেছে। তবে ইঞ্জিনের ত্রুটি থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস। আজ শনিবার বিকেলে যমুনা ফিউচার পার্কের সামনে হঠাৎ একটি অটোরিকশায় আগুন ধরে যায়। চালক চেষ্টা করেও আগুন নেভাতে পারেননি। পরে তিনি অটোরিকশাটি থেকে বের হয়ে যান। বিস্তারিত...
আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন বর্জন করে প্রতিহত করার ঘোষণা দিয়েছে বিএনপি। তারা অসহযোগ আন্দোলন ডেকেছে। এর অংশ হিসেবে দলটি সারা দেশে ভোটারদের ভোটকেন্দ্রে না আসতে লিফলেট বিতরণ করছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বৃহস্পতিবার থেকে রাজধানীতে ভোটবিরোধী লিফলেট বিতরণ করে আসছেন। অপরদিকে তাদের সমমনা দলগুলোও একই কর্মসূচি চালিয়ে যাচ্ছে। এমন প্রেক্ষাপটে, ২৩ ডিসেম্বর বিস্তারিত...
গাইবান্ধার পলাশবাড়ীতে ঢাকা-রংপুর মহাসড়কে যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের একটি দল চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো যাত্রীর ক্ষতি না হলেও বাসটি ভস্মীভূত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১১টার দিকে নীলফামারী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী দোয়েল পরিবহণের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে পলাশবাড়ীর ড্রিমল্যান্ড এলাকায় বাসের ব্যাটারির শর্টসার্কিটে আগুন জ্বলে ওঠে। আগুন বিস্তারিত...
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, কোনো কেন্দ্রে যদি একটি ভোটও কারচুপি হয়, তাহলে সেই কেন্দ্রের ভোট গ্রহণ বন্ধ করে দেওয়া হবে। তিনি বলেছেন, “কোনো কেন্দ্রে যদি একটি ভোটও কারচুপি হয়, খবর আসে তাহলে ওই কেন্দ্রে আমি বন্ধ করে দেব। যদি সকাল ৮টা, ৯টাতেও হয় তাহলেও আমরা ওই সেন্টার বন্ধ করে দেব, কেননা বিস্তারিত...
রাজধানী ঢাকার তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনায় জড়িতদের নাম পাওয়া গেছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে মিন্টো রোডের নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান হারুন অর রশীদ। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার কাজ চলছে বলেও জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের বিস্তারিত...