প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে ২০৪১ সালের মধ্যে একটি উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, ‘আমরা আমাদের মাতৃভূমিকে এগিয়ে নিতে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। আমরা আমাদের জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা ও ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ব।’ প্রধানমন্ত্রী জন্মাষ্টমী বিস্তারিত...
সদ্য শেষ হওয়া আগস্ট মাসে সারা দেশে ৪৪১টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে ৪২৬ জন নিহত এবং ৭৯৩ জন আহত হয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে, ১২৫টি সড়ক দুর্ঘটনায় ১২৬ জন নিহত হয়েছে। বুধবার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির দুর্ঘটনা মনিটরিং সেলের মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য বিস্তারিত...
গ্যাস সংকটে জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত দেশের সর্ববৃহৎ সার কারখানা যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (জেএফসিএল) ইউরিয়া উৎপাদন অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে পড়েছে। ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানির উৎপাদন নিরবচ্ছিন্ন রাখার স্বার্থে যমুনা সার কারখানার গ্যাস সরবরাহ কমানো হয়েছে বলে নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে। জেএফসিএল সূত্র জানায়, বাংলাদেশ রাসায়নিক শিল্প সংস্থা (বিসিআইসি) নিয়ন্ত্রণাধীন কেপিআই-১ মানসম্পন্ন যমুনা সার কারখানা বিস্তারিত...
আজ বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোর মধ্যে এক দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ঢাকা ও জাকার্তা জ্বালানী, কৃষি ও স্বাস্থ্য খাতে একসাথে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। বৈঠকের পর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন মিডিয়া ব্রিফিংয়ে বলেন, ‘এর আগে বাংলাদেশ ও ইন্দোনেশিয়া জ্বালানী ও স্বাস্থ্য খাতে তিনটি সমঝোতা স্মারকে বিস্তারিত...
আগামীকাল বৃহস্পতিবার পদ্মা সেতুর ওপর দিয়ে পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল করবে। ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে ট্রেনটি পদ্মা সেতু পার হয়ে ভাঙ্গা রেলস্টেশন পর্যন্ত যাবে। পরে সেখান থেকে ট্রেনটি আবার ঢাকায় ফিরে আসবে। বুধবার (৬ সেপ্টেম্বর) রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচলের বিষয়টি জানিয়েছেন। মন্ত্রী জানান, ‘পদ্মা সেতু হয়ে রেলপথ উদ্বোধনের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সময় বিস্তারিত...
ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) এর সেক্রেটারি জেনারেল ড. সালমান আল ফারিসি বুধবার রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। ইন্দোনেশিয়ার জাকার্তা কনভেনশন সেন্টারে (জেসিসি) এ বৈঠক অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বলেন, সাক্ষাৎকালে সেক্রেটারি জেনারেল আইওআরএ’র কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। আইওআরএ’র উন্নয়নে বাংলাদেশের গৃহীত উদ্যোগের প্রশংসা করে তিনি সংস্থাটির ভবিষ্যৎ পরিকল্পনা বিস্তারিত...
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়েতে বাস ও ট্রাকের সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে কমপক্ষে ১৫ জন। এদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর। বুধবার ভোর সাড়ে ৩টায় বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের সিরাজদিখান উপজেলার রামেরখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম হাসিনা বেগম। আহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন পটুয়াখালি বিস্তারিত...
নড়াইল-কালিয়া জেলা মহাসড়কের ২১তম কিলোমিটারে কালিয়া নামক স্থানে নবগঙ্গা নদীর ওপর কালিয়া সেতু নির্মাণে ভুল নকশার জন্য ক্ষোভ প্রকাশ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ প্রকল্পের অনুমোদন দেওয়ার সময় ক্ষোভ প্রকাশ করেন তিনি। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভা বিস্তারিত...
ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠেয় জি-২০ সম্মেলন শেষে আগামী ১০ সেপ্টেম্বর বাংলাদেশ সফরে আসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ১০ সেপ্টেম্বর বাংলাদেশ সফর করবেন। সফরকালে প্রেসিডেন্ট ম্যাক্রোঁ ধানমন্ডি ৩২ নম্বরে বিস্তারিত...
আনসার ব্যাটালিয়নে বিদ্রোহ সংঘটন ও প্ররোচনাসহ অন্যান্য অপরাধের দায়ে সব্বোর্চ্চ শাস্তি মৃত্যুদন্ডের বিধান রেখে ‘আনসার ব্যাটালিয়ন আইন, ২০২৩’-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। গতকাল মন্ত্রিসভার বৈঠকে আইনের খসড়াটি অনুমোদন দেওয়া হয়। এর আগে গত বছরের মার্চে খসড়াটি নীতিগত অনুমোদন দেওয়া হয়েছিল।রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার এই বৈঠক অনুষ্ঠিত হয়। পরে বিকেলে বিস্তারিত...