জাতীয় সংসদে ‘জাতীয় পরিচয়পত্র নিবন্ধন বিল, ২০২৩’ উত্থাপন করা হয়েছে।স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান আজ [৪ সেপ্টেম্বর, ২০২৩] জাতীয় সংসদে বিলটি উত্থাপনের প্রস্তাব করেন।বিলটির বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, জাতীয় পরিচয় নিবন্ধন কার্যক্রম নির্বাহী বিভাগের দায়িত্বের অন্তর্ভুক্ত হওয়ার বিভিন্ন দেশের উদাহরণের আলোকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন সুরক্ষা সেবা বিভাগ উক্ত দায়িত্ব পালনে উপযুক্ত কর্তৃপক্ষ বিবেচিত বিধায় সুরক্ষা সেবা বিস্তারিত...
চলতি বছরের ডিসেম্বরে দেশের প্রথম স্মার্ট হাইওয়ের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে উদ্বোধন করা হবে এবং দ্বিতীয়টি আগামী বছরের (২০২৪) ডিসেম্বরে চালু হবে বলে আশা করা হচ্ছে, যে এক্সপ্রেসওয়েটি জয়দেবপুরকে রংপুরের সাথে সংযুক্ত করবে, প্রাথমিকভাবে এর লক্ষ্য সড়ক নিরাপত্তা নিশ্চিত করা। কর্মকর্তারা আজ এখানে এ কথা বলেছেন। সড়ক ও জনপথ বিভাগের (সওজ) কর্মকর্তারা বলেছেন, উভয় মহাসড়কই ‘ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট বিস্তারিত...
রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ইন্দোনেশিয়ার জাকার্তায় ৪৩তম আসিয়ান শীর্ষ সম্মেলন এবং ৫ থেকে ৭ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ১৮তম পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে যোগ দিতে রওনা হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৮টায় হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর (এইচএসআইএ) থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইট রাষ্ট্রপতিকে তার স্ত্রী অধ্যাপক রেবেকা সুলতানা এবং অন্যান্য সফরসঙ্গীদের নিয়ে জাকার্তার উদ্দেশে রওনা হয়। বিস্তারিত...
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি)। সোমবার (৪ সেপ্টেম্বর) থেকে প্রাথমিকভাবে এক্সপ্রেসওয়েতে ৭৯টির মতো বাস চলাচল করবে। রোববার (৩ সেপ্টেম্বর) বিআরটিসি চেয়ারম্যান মো. তাজুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গাজীপুর থেকে আসা বিআরটিসির এসব বাস কাওলা থেকে এক্সপ্রেসওয়েতে উঠে তেজগাঁও-ফার্মগেট হয়ে বিভিন্ন রুটে চলাচল করবে। তবে এসব বিস্তারিত...
কমিশন বৃদ্ধিসহ তিন দফা দাবিতে রোববার (৩ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছে জ্বালানি তেল ব্যবসায়ীরা। এতে করে খুলনার পদ্মা, মেঘনা ও যমুনা ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন ও সরবরাহ বন্ধ রয়েছে। বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ জ্বালানি তেল পরিবেশক সমিতি, খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন এবং পদ্মা, মেঘনা ও যমুনা ট্যাংকলরি বিস্তারিত...
চাকরি স্থায়ী করার দাবিতে রাজধানীর মালিবাগে রেললাইন অবরোধ করেছেন রেলের অস্থায়ী শ্রমিকরা। এর ফলে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। রোববার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় রেলওয়ের অস্থায়ী শ্রমিকরা এ অবরোধ শুরু করেন। এরপরই রাজধানীর সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এর আগে অস্থায়ী শ্রমিকদের চাকরি স্থায়ীকরণের বিষয়ে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ বিস্তারিত...
ধর্ষণের শিকার চতুর্থ শ্রেণির সেই অন্তঃসত্ত্বা শিশুটি ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দিয়েছে। শনিবার (২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে নবজাতকটির জন্ম দিয়েছে ১১ বছরের শিশুটি। মা ও নবজাতক দুজনেই সুস্থ আছে। জুনিয়র কনসালটেন্ট গাইনী বিশেষজ্ঞ চিকিৎসক নার্গিস তানিমা ফেরদৌস ও এ্যানেসথেসিয়া চিকিৎসক ফেরদৌস রহমানসহ ছয় সদস্যের চিকিৎসক টিম বিস্তারিত...
চলাচলের জন্য পুরোপুরি প্রস্তুত দেশের প্রথম উড়াল পথ বা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। অন্যতম আরেকটি মেগাপ্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অবশেষে অপেক্ষার অবসান। উদ্বোধন হলো দেশের প্রথম দ্রুতগতির উড়ালসড়ক ‘ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে’। শনিবার (২ সেপ্টেম্বর) বিকেলে বিমানবন্দর থেকে তেজগাঁও পর্যন্ত অংশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। উদ্বোধনী ফলক উন্মোচন করে মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী। উদ্বোধনের পর টোল দিয়ে বিমানবন্দরের বিস্তারিত...
রাজধানীর চিরচেনা তীব্র যানজট এড়িয়ে চলাচলে একাংশের পথ খুলছে আজ। শনিবার উদ্বোধন হতে যাচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিমানবন্দর (কাওলা) থেকে ফার্মগেট অংশ। এ ধাপে সাড়ে ১১ কিলোমিটার দূরত্বের পথটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়ি চলাচল শুরু হবে। মূল এক্সপ্রেসওয়েতে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার এবং র্যাম্পে ৪০ কিলোমিটার গতিতে গাড়ি চলতে বিস্তারিত...
বর্তমান সরকারের শেষ মেয়াদে সড়ক, সেতু, রেলপথ ও বিমান চলাচলসহ মোট ৯টি মেগা প্রকল্প উদ্বোধনের এখন দ্বারপ্রান্তে। এর মধ্যে প্রথম ও সবচেয়ে দৃশ্যমান প্রকল্পটি হলো ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। বাকি প্রকল্পগুলো হলো মেট্রোরেল প্রকল্প (বাকি অংশ), পূর্বাচল এক্সপ্রেসওয়ে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল (কর্ণফুলী টানেল), খুলনা-মোংলা রেল প্রকল্প, ঢাকা বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল, কক্সবাজার রেল সংযোগ প্রকল্প, বিস্তারিত...