বাংলাদেশ ব্যাংকের মহানিরাপত্তা এলাকার কয়েন ভল্টে অর্থসম্পদ জমা রাখার ব্যক্তিগত সব লকার ফ্রিজ করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) সন্দেহ করছে, এসব লকারে গোপনে বিপুল পরিমাণ অপ্রদর্শিত অর্থসম্পদ মজুত রয়েছে। বাংলাদেশ ব্যাংকের পরিচালক ও সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ছাড়া অন্য কেউ ব্যাংকের লকার বা অ্যাকাউন্ট বিস্তারিত...
বিদ্যুতের বকেয়া বিল পরিশোধে নতুন করে বিদ্যুৎ বিভাগ ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (বিপিডিবি) চিঠি দিয়েছে আদানি গ্রুপ। চলতি বছরের জুনের মধ্যে বকেয়া ৮৪ কোটি ৫০ লাখ ডলার পরিশোধ করার সময় বেঁধে দেয়া হয়। বিদ্যুতের বকেয়া বিল পরিশোধে নতুন করে বিদ্যুৎ বিভাগ ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (বিপিডিবি) চিঠি দিয়েছে আদানি গ্রুপ। চলতি বছরের জুনের বিস্তারিত...
১ জানুয়ারি বুধবার পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, মানুষমাত্রই উদ্যোক্তা, শ্রমিক না। মানুষমাত্রই উদ্যোক্তা, তারা শ্রমিক না। শ্রমিক হলো বিপথে চলে যাওয়া। এটা মানুষের পথ না; মানুষের পথ হলো সৃষ্টি করা। নিজের মনের মধ্যে যা আছে তা সৃষ্টি করা, অন্যের হুকুমে সৃষ্টি বিস্তারিত...
তিন সপ্তাহেই প্রবাসী আয় এলো ২০০ কোটি ৭২ লাখ ৩০ হাজার ডলার । চলতি ডিসেম্বর মাসের প্রথম ২১ দিনে প্রবাসী আয় ২০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এত কম সময়ে এত বেশি প্রবাসী আয় এর আগে আসেনি। গত আগস্টে নতুন সরকার গঠনের পর প্রতি মাসেই ২০০ কোটি ডলারের বেশি প্রবাসী আয় বিস্তারিত...
নাটকের নাম ‘সয়াবিন তেল গায়েব’। প্রযোজনায়: ব্যবসায়ী মহল। পদ্ধতি: বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি ! ফলাফল: প্রতিলিটারে ৮ টাকা বৃদ্ধি। বৈষম্যবিহীন রাষ্ট্র নির্মানের সর্বোচ্চ প্রচেষ্টার মধ্যেই পণ্যের দাম বাড়াতে অতি চেনা নিন্দনীয় কৌশল অবলম্বন করছেন করছেন ব্যবসায়ীরা। বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করার মাধ্যমে সাধারণ মানুষ ও সরকারকে চাপে ফেলে তারা ভোজ্য তেলের দাম লিটারপ্রতি ৮ টাকা বিস্তারিত...
চীনে প্রযুক্তি রপ্তানিতে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র মনে করছে, যুক্তরাষ্ট্রের তৈরি সেমিকন্ডাক্টর চীনের হাতে গেলে তা দিয়ে চীন নতুন অস্ত্র ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থার উন্নতি করতে পারে। যথারীতি চীন যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে। জানুয়ারি মাসে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণ করবেন। তার আগে বাইডেন প্রশাসন শেষ মুহূর্তে এই নিষেধাজ্ঞা আরোপ করেছে। এ ঘটনায় বিস্তারিত...
সাবেক শেখ হাসিনা সরকারের ১৫ বছরের অনিয়ম-দুর্নীতি তিন থেকে চার মাসে স্বাভাবিক করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। শনিবার (৩০ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত বেসরকারি খাতের পূর্বাভাস: প্রত্যাশা ও অগ্রাধিকার শীর্ষক বাণিজ্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বাণিজ্য বিস্তারিত...
চকলেট মানে ছোটোদের বায়নার খাবার — এমন ধ্যান-ধারণা পাল্টেছে বহু দিন হলো। অনেকেই চকলেটেই করেন মিষ্টিমুখ, দেন দামি উপহার হিসেবে। আবার নাস্তার টেবিলের অংশীদারও মুখরোচক এ চকলেট। ক্যাডবেরি, ক্যান্ডি, ডার্ক ও হোয়াইট চকলেটসহ নানান নাম, ভিন্ন ধরন ও স্বাদের চকলেট পাওয়া যায় বাজারে। দেশে এ চকলেটের রাজত্ব — সুপারশপ থেকে শুরু করে অলিগলির দোকান অবধি। বিস্তারিত...
ড্যাফোডিল ফ্যামিলির করপোরেট কার্যালয়ে গত ১ জুলাই ড্যাফোডিল রেসপন্স সেন্টার উদ্বোধন করা হয়। ড্যাফোডিল পরিবারের সব প্রতিষ্ঠানের পণ্য এবং তাদের সেবার পরিসর বৃদ্ধি করার জন্য ড্যাফোডিল রেসপন্স সেন্টার নামে একটি কল সেন্টারের কার্যক্রম চালু করা হয়। প্রাথমিকভাবে ড্যাফোডিল পরিবারের সব প্রতিষ্ঠানে কল সেন্টার সার্ভিস হিসেবে ব্যবহৃত হবে। পরবর্তীতে বিপিও মার্কেট তথা ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল মার্কেটে বিস্তারিত...
দীর্ঘদিন ধরে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পতন অব্যাহত রয়েছে। এমন পরিস্থিতির মধ্যে নিট রিজার্ভ ছিলো তলানিতে। এজন্য সেটি বাংলাদেশ ব্যাংক প্রকাশ করতো না। তবে সম্প্রতি আইএমএফের তৃতীয় কিস্তি ও অন্যান্য সংস্থা থেকে পাওয়া ঋণে ভর করে নিট রিজার্ভের কিছুটা উন্নতি হয়েছে, যা আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাটি প্রকাশ করেছে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক জানান, গত বিস্তারিত...