ইসরাইলে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ে আলোচনায় আসলেও, ইরান এখনো তাদের সর্বাধুনিক ক্ষেপণাস্ত্রের ব্যবহার শুরুই করেনি—এমনটাই জানিয়েছে দেশটির সংবাদ সংস্থা তাসনিম নিউজ। তেহরানে আয়োজিত সামরিক এক প্রদর্শনীতে ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দেখানো হয়। তবে বিশেষজ্ঞরা বলছেন, ইরানের সর্বশেষ প্রজন্মের ক্ষেপণাস্ত্রগুলো এখনো গোপনেই রাখা হয়েছে। গত ১৩ জুন ইরানের বিরুদ্ধে কোনো পূর্বঘোষণা ছাড়াই হামলা চালায় ইসরাইল। এর বিস্তারিত...
ইরান বৃহস্পতিবার ইসরায়েলের রাজধানী তেলআবিবসহ বিভিন্ন এলাকায় একযোগে শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। টাইমস অব ইসরাইল-এর প্রতিবেদনে জানানো হয়, তেলআবিব, রামাত গান ও জেরুজালেমে প্রবল বিস্ফোরণের শব্দ শোনা গেছে। হামলায় তেলআবিবের স্টক এক্সচেঞ্জ ভবন ও একটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে।ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, হামলার পর দেশজুড়ে সতর্কতা সাইরেন বাজানো হয় এবং সাধারণ মানুষ নিরাপদ আশ্রয়ে সরে যায়।প্রাথমিক তথ্যে বিস্তারিত...
ইরান-ইসরায়েল সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কার মধ্যে যুক্তরাষ্ট্র ধীরে ধীরে তার সামরিক সম্পদ মধ্যপ্রাচ্যে স্থানান্তর করছে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে মধ্যপ্রাচ্যে প্রায় ৪০ হাজার মার্কিন সেনা অবস্থান করছে। গত কয়েক দিনে যুক্তরাষ্ট্রের ঘাঁটি থেকে ইউরোপে পাঠানো হয়েছে অন্তত ৩০টি সামরিক ট্যাঙ্কার বিমান, যেগুলো যুদ্ধবিমান ও বোমারু বিমানে আকাশপথে জ্বালানি সরবরাহে ব্যবহৃত হয়। এছাড়া, দক্ষিণ চীন বিস্তারিত...
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় বুধবার (১৯ জুন) থেকে ইসরাইলি হামলায় আরও ৭২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার মধ্যে ২৯ জন ত্রাণ সংগ্রহের জন্য অপেক্ষার সময় নিহত হয়েছেন। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তাদের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। চিকিৎসা সূত্র আলজাজিরাকে জানিয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে প্রতিদিনই ত্রাণপ্রার্থী ফিলিস্তিনিদের হত্যার ঘটনা ঘটছে। সর্বশেষ ঘটনাটি বুধবার ভোরে মধ্য গাজার বিস্তারিত...
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) বলছে, তারা গত রাতে ইসরায়েলের দিকে ‘হাইপারসনিক’ ক্ষেপণাস্ত্র ফাত্তাহ-১ নিক্ষেপ করেছে। বিবিসি এ খবর দিয়েছে। ২০২৪ সালের ১ অক্টোবর ইরান যখন ইসরায়েলে হামলা চালিয়েছিল, তখনো তারা বেশ কয়েকটি ফাত্তাহ-১ ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। তবে চলমান সংঘাতে ইরান সম্ভবত এই প্রথম ফাত্তাহ-১ ক্ষেপণাস্ত্র ব্যবহার করল। ২০২৩ সালে ফাত্তাহ ক্ষেপণাস্ত্র উন্মোচন করে ইরান। বিস্তারিত...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বিরুদ্ধে হত্যার হুমকি দেওয়ার পর প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক বার্তায় তিনি লিখেছেন— ‘মর্যাদাবান হায়দারের নামে, যুদ্ধ শুরু হলো।’ ইংরেজিতে আরেক পোস্টে আয়াতুল্লাহ খামেনি লিখেছেন, ‘আমাদের সন্ত্রাসী ইহুদিবাদী শাসনব্যবস্থার বিরুদ্ধে কঠোর জবাব দিতে হবে। আমরা ইহুদিবাদীদের কোনও দয়া দেখাব না।’ বুধবার বিস্তারিত...
ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত পঞ্চম দিনে গড়েছে। যেকোনো সময় এই সংঘাত মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের। এমন পরিস্থিতিতে ইরানের রাজধানী তেহরানের বাসিন্দাদের হুঁশিয়ারি বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (১৭ জুন) সিএনএনের লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প এই হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, সবার অতিসত্বর বিস্তারিত...
ইরানে শাসন ব্যবস্থার পরিবর্তন চাইছে ইসরাইল তথা পশ্চিমা বিশ্ব। এ বিষয়টি সোমবার খোলাখুলি প্রকাশ করেছে ইসরাইল। বিষয়টি নিয়ে পশ্চিমা নেতাদের মধ্যে আলোচনা চলছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বলেছেন, ইসরাইল ও ইরানের মধ্যে একটি যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। তিনি সাংবাদিকদের বলেন, যদি যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি নিশ্চিত করতে পারে, তবে তা খুবই ভালো একটি বিষয়। তিনি ইসরাইল ও বিস্তারিত...
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে ফোন করেছেন। এ সময় ইরানের প্রেসিডেন্ট ইসরায়েলের হামলা-পাল্টা হামলাসহ সার্বিক পরিস্থিতি সৌদি যুবরাজকে জানান। খবর আল-জাজিরার। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, মাসুদ পেজেশকিয়ান সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে ফোন করে বলেন, ‘আমি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে এই বিস্তারিত...