প্রতিশোধ নিতে ইসরায়েলজুড়ে নতুন করে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। রোববার (১৫ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, হাইফা, তেল আবিবসহ ইসরায়েলের বিভিন্ন শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এখন পর্যন্ত সাতজন নিহত হয়েছে। চিকিৎসক ও স্থানীয় মিডিয়া এই তথ্য নিশ্চিত করেছে। ইসরায়েলের তেল আবিব মেট্রোপলিটন এলাকার বাত ইয়াম শহরেও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। বিস্তারিত...
সম্প্রতি অবরুদ্ধ ও দুর্ভিক্ষ কবলিত গাজায় তাৎক্ষণিক, নিঃশর্ত ও স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব উত্থাপন করা হয়।তবে যুক্তরাষ্ট্র সে প্রস্তাবে ভেটো দিয়েছে। এর ফলে গাজায় যুদ্ধবিরতি ও মানবিক সহায়তা পৌঁছানো আবারও হুমকির মুখে পড়ল। অন্যদিকে এ সময়ের মধ্যে দখলদার ইসরাইলের টানা হামলায় (গত ২৪ ঘণ্টায়) গাজা উপত্যকায় প্রায় ১০০ ফিলিস্তিনি নিহত বিস্তারিত...
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। এতে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে কমপক্ষে ৪০। আক্রন্ত হয়েছেন কমপক্ষে সাড়ে পাঁচ লাখ মানুষ। সিকিমে সেনা ক্যাম্পে ভূমিধস হয়েছে। তাতে মারা গেছেন তিন জন। নিখোঁজ ৬ জন। বার্তা সংস্থা পিটিআই’কে উদ্ধৃত করে অনলাইন দ্য হিন্দু বলছে, সোমবার বন্যা পরিস্থিতি জটিল অবস্থায় ছিল। গত কয়েক দিনে সেখানে ভারি বিস্তারিত...
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গত ৪৮ ঘণ্টায় কমপক্ষে ১০ জন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরাইলি সেনাবাহিনী। নিহতরা সবাই একটি সংস্থার ত্রাণ নেওয়ার জন্য অপেক্ষা করছিলেন। বুধবার (২৮ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। দক্ষিণ গাজার রাফায় অবস্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) বিতরণ কেন্দ্র থেকে হাজার হাজার ক্ষুধার্ত ফিলিস্তিনির সাহায্যের জন্য ছুটে বিস্তারিত...
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলি হামলায় একদিনে আরও ৭৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই শতাধিক। এর ফলে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৫৩ হাজার ৯০০ ছাড়িয়েছে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুরস্কের বার্তাসংস্থা আনাদোলু। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি আগ্রাসনে ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে গাজায় নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ৫৩ বিস্তারিত...
দীর্ঘ দিন পর মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলতে সব ব্যবস্থা পাকাপোক্ত করেছে বর্তমান অন্তর্বর্তী সরকার। ইতোমধ্যে ১২ লাখ লোকের কর্মসংস্থানের প্রক্রিয়া শুরু হয়েছে। এরমধ্যে ৫০ হাজার শ্রমিক আনা হবে যাদের কোনোরকম টাকা খরচ হবে না। বিভিন্ন ক্যাটাগরিতে দুই দেশের সরকার বিনা খরচে আসা শ্রমিকের তালিকা নিশ্চিত করবে। বৃহস্পতিবার বিকালে মালয়েশিয়ার পুত্রজয়ায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিস্তারিত...
ইসলামাবাদে পৌঁছেছেন সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবদেল আল-জুবেইর। এবারের সফরে পাকিস্তানের উচ্চ পর্যায়ের বেসামরিক ও সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। সৌদি রাষ্ট্রদূত এই অঞ্চলের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। পাকিস্তানে পা রাখার আগে ভারত সফর করেন আবদেল আল-জুবেইর। সেখানে তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন। এমন এক বিস্তারিত...
ইসলামাবাদ হাইকোর্টে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের প্যারোলে মুক্তির আবেদন দাখিল করা হয়েছে। আবেদনে বলা হয়েছে, ভারতের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে ইমরান খানের জীবনের ওপর গুরুতর নিরাপত্তা হুমকি দেখা দিয়েছে। সামা টিভি এই আবেদন করেছেন খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী আলি আমিন গান্ডাপুর। আবেদনে তিনি দাবি করেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইমরান খানকে সবচেয়ে বড় বিস্তারিত...
পাকিস্তান সেনাবাহিনী আজ বৃহস্পতিবার বলেছে, একাধিক স্থানে ১২টি ভারতীয় ড্রোন ‘নিষ্ক্রিয়’ করা হয়েছে। অভিযান এখনো চলছে। এই ঘটনায় একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আর আহত হয়েছেন পাকিস্তানের চার সেনাসদস্য। গতকাল বুধবার দিনের প্রথম প্রহরে পাকিস্তানের ছয়টি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তোলে পাকিস্তান। গতকাল কাশ্মীর সীমান্তে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে চলে দফায় বিস্তারিত...
পাকিস্তানের পূর্বাঞ্চলের শহর লাহোরে আজ বৃহস্পতিবার সকালে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রয়টার্সের একজন প্রত্যক্ষদর্শী এ খবর জানিয়েছে। দেশটির জিও টিভিও একই খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, লাহোরের ওয়াল্টন রোডের কাছে একাধিক বিস্ফোরণের শব্দ শুনে আতঙ্কে ঘর থেকে দ্রুত বেরিয়ে পড়ে সেখানকার বাসিন্দারা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা অন্তত দুই থেকে তিনটি বিস্ফোরণের শব্দ শুনেছেন। নিরাপত্তা কর্মীরা এলাকাটি বিস্তারিত...