1. Home
  2. বিশ্ব

বিশ্ব

লাহোরে সকালে দুই থেকে তিনটি বিস্ফোরণের শব্দ

পাকিস্তানের পূর্বাঞ্চলের শহর লাহোরে আজ বৃহস্পতিবার সকালে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রয়টার্সের একজন প্রত্যক্ষদর্শী এ খবর জানিয়েছে। দেশটির জিও টিভিও একই খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, লাহোরের ওয়াল্টন রোডের কাছে একাধিক বিস্ফোরণের শব্দ শুনে আতঙ্কে ঘর থেকে দ্রুত বেরিয়ে পড়ে সেখানকার বাসিন্দারা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা অন্তত দুই থেকে তিনটি বিস্ফোরণের শব্দ শুনেছেন। নিরাপত্তা কর্মীরা এলাকাটি বিস্তারিত...

ইরান যুদ্ধ:১৭ মার্চ, ১৮তম দিনের সারসংক্ষেপ

ভারতকে সময়মতো ‘সমুচিত জবাব’ দেওয়া হবে

পাকিস্তান বলেছে, জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদের আওতায় তাদের আত্মরক্ষার অধিকার আছে। দেশটি হুঁশিয়ার করে বলেছে, সার্বভৌমত্ব লঙ্ঘন ও বেসামরিক লোকজনকে হত্যার প্রতিশোধ নিতে সময়মতো ভারতের বিরুদ্ধে জবাব দেওয়ার অধিকার রাখে তারা। আজ বুধবার পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকের পর দেওয়া এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বিস্তারিত...

ইরান যুদ্ধ:১৭ মার্চ, ১৮তম দিনের সারসংক্ষেপ

ভারতের হামলায় পাকিস্তানে ৮জন নিহত ; পাল্টা হামলায় ভারতের ৫টি যুদ্ধবিমান ভূপাতিত

পাকিস্তানে হামলা চালিয়েছে ভারত। স্থল, নৌ ও বিমান বাহিনী একযোগে এই হামলা চালিয়েছে। এতে কমপক্ষে ৮ জন নিহত হয়েছে। আহত হয়েছেন ৩৫ জন। জবাবে পাকিস্তানের সেনাবাহিনী ভারতের বিমানবাহিনীর ৫টি যুদ্ধবিমান, একটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। একই সঙ্গে একটি ব্রিগেড হেডকোয়ার্টার ধ্বংস করেছে বলে খবর দিয়েছে অনলাইন জিও নিউজ। ভারত দাবি করেছে যে, তারা স্থানীয় বিস্তারিত...

ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে আদালতের কঠোর  নির্দেশ

দেশে জঙ্গি ঢুকিয়ে যুদ্ধের নাটক করছে বিজেপি: কীর্তি আজাদ

ভারত-পাকিস্তান সম্পর্ক যখন চরম উত্তেজনায়, তখন পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস নেতা কীর্তি আজাদ কড়া ভাষায় আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। তিনি অভিযোগ করেছেন, কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক ভয়াবহ হামলাকে বিজেপি সরকার রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে। এই ঘটনাকে ‘নাটক’ বলে অভিহিত করে তিনি বলেন, সরকারের একমাত্র লক্ষ্য হচ্ছে জনগণের আবেগকে পুঁজি করে নির্বাচনী ফায়দা তোলা। শনিবার হিন্দুস্তান টাইমসের বিস্তারিত...

ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে আদালতের কঠোর  নির্দেশ

উত্তেজনা কমাতে ভারত-পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র

কাশ্মীর ঘিরে নতুন করে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে কূটনৈতিকভাবে হস্তক্ষেপ করছে যুক্তরাষ্ট্র। পরিস্থিতি শান্ত করতে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাদা করে কথা বলবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, আমরা উভয় পক্ষের সঙ্গে যোগাযোগ করছি এবং স্পষ্টভাবে জানাচ্ছি, যেন কেউ পরিস্থিতি আরও ঘোলাটে বিস্তারিত...

ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে আদালতের কঠোর  নির্দেশ

ইরানের বন্দরে ভয়াবহ বিস্ফোরণ

দক্ষিণ ইরানের বন্দর আব্বাসের কাছে শহীদ রাজাই বন্দরে একটি বিশাল বিস্ফোরণ ঘটেছে। ঘটনার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। শনিবার (২৬ এপ্রিল) এই বিস্ফোরণ ঘটে। এর ফলে আশেপাশের এলাকায় ধ্বংসযজ্ঞ ঘটেছে এবং পশ্চিম বন্দর আব্বাসের কিছু শিল্প ক্ষতিগ্রস্ত হয়। প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, একটি গ্যাস ট্যাঙ্কার বিস্ফোরণ ঘটেছে। মেহের নিউজ এজেন্সির প্রতিবেদন অনুসারে, বিস্তারিত...

ইরান যুদ্ধ:১৭ মার্চ, ১৮তম দিনের সারসংক্ষেপ

ভারতের কাশ্মীরে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলা: নিহত ২৬

ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে পর্যটকদের লক্ষ্য করে হামলা চালিয়েছে একদল সন্ত্রাসী। এতে ২৬ জন নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে কাশ্মীরের পাহালগামে এ হামলা হয়েছে। পর্যটকদের জন্য এই স্থানটি বেশ আকর্ষণীয়। হিমালয়ের পাদদেশের এই এলাকাটিকে ‘ভারতের সুইজারল্যান্ড’ হিসেবে বর্ণনা করা হয়। এদিকে এই ঘটনায় সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে ভারতে ফিরেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সাম্প্রতিক বছরে ভারতের মাটিতে বিস্তারিত...

ইরান যুদ্ধ:১৭ মার্চ, ১৮তম দিনের সারসংক্ষেপ

ট্রাম্পের ট্যারিফ নীতির কারণে ডলারের ব্যাপক দরপতন, যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী বিক্ষোভ

মার্কিন যুক্তরাষ্ট্রের আর্থিক গৌরব ফিরিয়ে আনার অঙ্গীকার করে বিশ্বের প্রায় সব দেশের পণ্যে পাল্টা শুল্ক আরোপ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু সেই শুল্ক ঘোষণা ও তারপর স্থগিতের ঘোষণার ফল হয়েছে উল্টো। সেটা হলো, যে ডলার ছিল তার অন্যতম হাতিয়ার, সেই ডলার শক্তি হারাতে শুরু করেছে। ডলার অবশ্য কয়েক মাস ধরেই শক্তি হারাচ্ছে। গত সপ্তাহে বিস্তারিত...

গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্রের শুল্কের জবাবে পাল্টা শুল্ক দিচ্ছে ইউরোপ, গ্রিনল্যান্ড দখলের বিপক্ষে মার্কিন জনগণ

ইসরাইলের হামলায় ফিলিস্তিনে নিহতদের সংখ্যা ৫১ হাজার ছাড়াল

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরাইলের হামলায় গাজায় ১৭ ফিলিস্তিনির প্রাণ গেছে। নিমর্ম বোমা, বিমান ও ড্রোন হামলা চালিয়ে ফিলিস্তিনের ৫১ হাজার মানুষকে হত্যা করেছে ইসরাইল। ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে এ পর্যন্ত গাজায় অভিযানের নামে বর্বর ও অমানবিক হত্যাযজ্ঞ চালিয়ে এক লাখ ১৬ হাজার ৩৪৩ জন মানুষকে আহত করেছে বলে বিস্তারিত...

ইরান যুদ্ধ:১৭ মার্চ, ১৮তম দিনের সারসংক্ষেপ

ওমানে ইরান-যুক্তরাষ্ট্রে বৈঠক: পারমাণবিক চুক্তি নিয়ে ‘গঠনমূলক’ আলোচনা

ওমানের মধ্যস্থতায় অনুষ্ঠিত পারমাণবিক চুক্তি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা ‘ইতিবাচক’ ও ‘গঠনমূলক’ হয়েছে। শনিবার ওমানের রাজধানী মাসকাটে এ আলোচনা হয়। সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, বৈঠকের বিষয়ে মধ্যস্থতা করেছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী। তবে আগামী সপ্তাহে উভয় পক্ষ আবার বৈঠকে বসতে সম্মত হয়েছে। খবরে বলা হয়েছে, ইরানের ক্রমবর্ধমান পারমাণবিক কর্মসূচি থেকে দেশটিকে কীভাবে ফেরানো যায়- তা বিস্তারিত...

ইরান সংকটে যুক্তরাষ্ট্রকে যুদ্ধ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে আরব দেশগুলো