গাজা উপত্যকার উত্তরাঞ্চলে অনাহারে ভুগে দুই মাস বয়সী এক ফিলিস্তিনি শিশু মারা গেছে। অবরুদ্ধ উপত্যকায় চলমান যুদ্ধের মধ্যে বিপুল শিশুর মৃত্যু হতে পারে বলে জাতিসংঘের সতর্কবার্তার কয়েক দিনের মাথায় সংবাদমাধ্যমগুলো এমন খবর দিয়েছে। হামাস-সংশ্লিষ্ট ফিলিস্তিনি বার্তা সংস্থা শিহাবের প্রতিবেদনে বলা হয়, মাহমুদ ফাত্তু নামের ওই শিশু শুক্রবার গাজা নগরীর আল-শিফা হাসপাতালে মারা গেছে। ভিডিওতে এক বিস্তারিত...
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলের একটি সাইটে ৮ বছর পর ট্রাইডেন্ট-২ পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে যুক্তরাজ্য। ৮ বছর আগের মতো এবারও সফল হয়নি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের এই পরীক্ষাটি। এ বিষয়ে আজ বুধবার সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়েছে, পরমাণু চালিত ব্রিটিশ সাবমেরিন এইচএমএস ভ্যানগার্ডের বোর্ডে ক্ষেপণাস্ত্র পরীক্ষার সময় একটি ত্রুটি ঘটেছে। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র আজ এক বিবৃতিতে বিষয়টি বিস্তারিত...
ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে শর্ত জুড়ে দিয়েছে সৌদি আরব। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সৌদির সঙ্গে ইসরায়েলের সম্পর্কের বিষয়ে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবির আগ্রহের জবাবে এ শর্ত দিয়েছে রিয়াদ। বুধবার (৭ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এ কথা নিশ্চিত করেছে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়। আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স জানিয়েছে, সৌদি আরব জানিয়েছে স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে বিস্তারিত...
গাজায় বন্দি ইসরায়েলি জিম্মিদের মুক্তি ও যুদ্ধবিরতির একটি নতুন প্রস্তাব পাওয়ার কথা জানিয়ে সেটি তারা মূল্যায়ন করে দেখছে বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। প্রস্তাবটিতে ‘তিন পর্যায়’ এর যুদ্ধবিরতির কথা বলা হয়েছে বলে হামাসের এক জ্যেষ্ঠ নেতা জানিয়েছেন। মঙ্গলবার হামাস জানিয়েছে, যুদ্ধবিরতির জন্য দুই পক্ষের মধ্যে মধ্যস্থতাকারীরা ইসরায়েলের সঙ্গে কথা বলার পর প্রস্তাবটি দিয়েছেন। নভেম্বরের বিস্তারিত...
তোশাখানা দুর্নীতির এক মামলার পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবিকে ১৪ বছর করে কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। পাকিস্তানের জবাবদিহি আদালতের বিচারক মোহাম্মদ বশির আজ বুধবার এই সাজার রায় ঘোষণা করেন। রায়ে ইমরান ও বুশরাকে ১০ বছরের জন্য সরকারি পদে নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া দুজনের প্রত্যেককে ৭৮৭ মিলিয়ন পাকিস্তানি রুপি বিস্তারিত...
গাজার যোদ্ধাগোষ্ঠী হামাসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ফিলিস্তিনি শরণার্থীদের অর্থ সহায়তা স্থগিত করে দিয়েছে ৯ দেশ। এ ঘটনার নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক জাতিসংঘের এজেন্সি ইউএনআরডব্লিউএ। দেশগুলোর এমন সিদ্ধান্তকে তারা হতাশাজনক বলে অভিহিত করেছে। ইউএনআরডব্লিউএর প্রধান ফিলিপ্পে লাজারিনি বলেছেন, গাজায় প্রাথমিক মানবিক সহায়তাদানকারী এজেন্সি ইউএনআরডব্লিউএ। কমপক্ষে ২০ লাখ মানুষের বেঁচে থাকার জন্য সহায়তার ওপর নির্ভরশীল। গত বিস্তারিত...
পশ্চিম আফ্রিকার দেশ মালিতে সোনার খনি ধসে ৭০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। খনিটির টানেল ধসে পড়ার পর বিপুল সংখ্যক প্রাণহানির এই ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এপি এবং সংবাদমাধ্যম আল জাজিরা। তবে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি অবশ্য নিহতের সংখ্যা কমপক্ষে ৪০ বলে জানিয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মালিতে একটি বিস্তারিত...
পাকিস্তানের জাতীয় নির্বাচনের কয়েক দিন আগে একটি ‘ব্রেকথ্রু’ পেয়েছে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন)। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই) প্রার্থী মেহের মুহাম্মদ ওয়াসিম পিএমএল-এন প্রার্থী ও দলটির সিনিয়র সহ-সভাপতি মরিয়ম নওয়াজের পক্ষে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। পাকিস্তানি সংবাদমাধ্যমের তথ্য মতে, রোববারের এ ঘোষণার পর লাহোরের এনএ-১১৯ আসন থেকে মরিয়মের জয়ী বিষয়টি অনেকটা বিস্তারিত...
যুক্তরাষ্ট্রের আক্রমণেও থামছে না ইয়েমেনের হুথি গোষ্ঠীর হামলা। একের পর এক আক্রমণ চালাচ্ছে লোহিত সাগরের বাণিজ্যিক জাহাজগুলোতে। বৃহস্পতিবার হোয়াইট হাউজে সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এমন মন্তব্য করেছেন। এ সময় হুথিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আক্রমণ অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি। বলেন, ‘যুক্তরাষ্ট্রের আক্রমণ হুথিদের থামিয়ে দিচ্ছে কিনা- এই প্রশ্নের উত্তরে আমি বলব- ‘না’। বিস্তারিত...
প্রথমবারের মতো লাল বানরের (রেসাস) ক্লোন তৈরি করেছেন চীনের বিজ্ঞানীরা। এই প্রজাতির বানরের শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপ মানুষের মতোই। তাই এ ধরনের বানর চিকিৎসাক্ষেত্রে গবেষণার জন্য ব্যবহৃত হয়। খবর বিবিসির গবেষণা ত্বরান্বিত করতেই বানানো হয়েছে লাল বানরের ক্লোন। এর মাধ্যমে ওষুধের পরীক্ষা-নিরীক্ষা আরও গতিশীল হবে। কারণ, জিনগত অভিন্ন বৈশিষ্ট্যসম্পন্ন প্রাণী চিকিৎসা বিষয়ক গবেষণার ট্রায়ালে তুলনামূলক ফল দেয়, বিস্তারিত...