ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার দাবিতে গতকাল শনিবার রাজধানীর শাহবাগে লেখক, শিল্পী, শিক্ষক ও সাংবাদিকদের এক সমাবেশ বক্তারা বলেছেন, ভোটাধিকার ছাড়া মতপ্রকাশের স্বাধীনতা থাকে না। তাঁরা বলেন, রাষ্ট্রের মালিক জনগণ। জনগণের নির্বাচিত প্রতিনিধিই সরকার রাষ্ট্র পরিচালনা করবে, এটাই শাসনের একমাত্র বৈধতা। রাতের ভোটের মাধ্যমে যারা ক্ষমতায় এসেছেন রাষ্ট্র পরিচালনার তাঁদের কোনো বৈধতা নেই। সমাবেশে অর্থনীতিবিদ অধ্যাপক বিস্তারিত...
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম) বলেছেন, দেশের অর্থনীতি ক্রমশঃ রেড জোনের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে। কারণ বর্তমান সরকার মেগা প্রকল্পের জন্য প্রায় ৯৮ বিলিয়ন ডলার ঋণ নিয়েছে। আগামী বছরের প্রথমার্ধ্বে প্রায় ৮ বিলিয়ন ডলার ঋণের কিস্তি পরিশোধ করতে হবে। দেশে প্রায় ২০ বিলিয়ন ডলারের কাছাকাছি রিজার্ভ রয়েছে। ঐ বিস্তারিত...
শেখ হাসিনার সরকার নোবেল বিজয়ী ড. মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অবৈধ, বেআইনী ও অযাচিতভাবে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে মন্তব্য করে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, শেখ হাসিনা ক্ষমতা হারানোর ভয়ে নোবেল বিজয়ী ড. ইউনূসের বিরুদ্ধে প্রতিহিংসার দাবালন জ্বালিয়ে দিয়েছে। যারাই সরকারের বিরুদ্ধে অবস্থান নেন তাদের প্রতি প্রশাসনকে লেলিয়ে দেয়া হচ্ছে। সাবেক প্রধান বিচারপতি বিস্তারিত...
আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসন কুমিল্লা-১১ তে আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনয়ন নিয়ে চলছে ঠান্ডা লড়াই। এ আসনের বর্তমান এমপি মুজিবুল হক চারবারের এমপি। এ আসন থেকে এমপি হওয়ার পাশাপাশি তিনি পুরো মন্ত্রীর দায়িত্বও পালন করেছেন। বর্তমান সংসদ সদস্যকে কেন্দ্র করে উপজেলা আওয়ামী লীগ নিয়ন্ত্রিত থাকলেও এবার এ আসন থেকে দলীয় মনোনয়ন বিস্তারিত...
গণতন্ত্রকে চূড়ান্তভাবে হ্ত্যা করে বাংলাদেশকে উত্তর কোরিয়া বানানোর পায়তারা করছে সরকার; তাই তারা ছলে-বলে, জোরজবরদস্তি করে আরেকটি প্রহসনের নির্বাচন করতে চায় বলে অভিযোগ করেছে আমার বাংলাদেশ পার্টি ‘এবি পার্টি’। “অবৈধ সরকারের পদত্যাগ, নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, রাষ্ট্র মেরামতের রূপরেখা ও রাষ্ট্র সংস্কারের অঙ্গীকার বাস্তবায়নের ১ দফা দাবিতে মিছিল ও বিক্ষোভ সমাবেশে আজ এ অভিযোগ বিস্তারিত...
তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, ‘জিয়াউর রহমান, এরশাদ কিংবা খালেদা জিয়া সকলে কওমি মাদ্রাসার স্বীকৃতির কথা বলে মুলা ঝুলিয়ে রেখেছিলো, কিন্তু স্বীকৃতি দেয়নি। আজকে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাত ধরে কওমি মাদ্রাসার স্বীকৃতি হয়েছে। তাদের এখন সরকারি চাকুরিও হচ্ছে।তিনি বলেন, “জাতির পিতা বঙ্গবন্ধু বিস্তারিত...
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি ডেঙ্গুর চেয়েও মারাত্মক। ডেঙ্গু মশা যেমন মানুষকে কামড়ায় তেমনি বিএনপি মানুষ পোড়ায়। শুক্রবার (৮ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসময় ডেঙ্গু নিয়েও বিএনপি অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। বলেন, জি-টোয়েন্টি বিস্তারিত...
খালেদা জিয়াকে আগের মতো কারাদণ্ড স্থগিত রেখে আবারও শর্তযুক্ত মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। শুক্রবার (৮ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় এক সভায় তিনি এ কথা জানান। আনিসুল হক বলেন, আগামী ২৪ সেপ্টেম্বর খালেদা জিয়ার জামিনের ছয় মাসের মেয়াদ শেষ হবে। তাকে আগের মতো কারাদণ্ড স্থগিত রেখে আবারও শর্তযুক্ত মুক্তি দেওয়া হবে। তিনি বিস্তারিত...
গত ২৯ আগস্ট রাতে আটক হন জামালপুর শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক মমিনুর রহমান। পরের দিন নাশকতার মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠায় পুলিশ। ২ সেপ্টেম্বর অপর একটি মামলায় আসামি করা হয় মমিনুরকে। সেই মামলার এজাহার বলছে, ১ সেপ্টেম্বর রাতে নাশকতার উদ্দেশ্যে জামালপুর শহরের একটি মাঠে গিয়েছিলেন মমিনুর।ডিবি পুলিশের করা মামলার এজাহার ঠিক থাকলে মমিনুর কারাগার বিস্তারিত...
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, নির্বাচনের মাঠে সবার সাথে খেলে আমরা জিততে চাই আর বিএনপি শুধু পালিয়ে যেতে চায়। তিনি তাদেরকে মাঠ থেকে পালিয়ে না যাওয়ার আহ্বান জানান।মন্ত্রী গতকাল বিকালে সচিবালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে বলেন, ‘মির্জা ফখরুল সাহেব গতদিন বলেছেন, আওয়ামী লীগ ফাঁকা মাঠে গোল দিতে চায়। বিস্তারিত...