1. Home
  2. বিশ্ব
  3. আলোচনায় ব্যর্থ হলে লক্ষ্যভিত্তিক হামলার চিন্তা ট্রাম্পের, আক্রান্ত হলে প্রক্সি বাহিনী সক্রিয় করতে পারে ইরান
আলোচনায় ব্যর্থ হলে লক্ষ্যভিত্তিক হামলার চিন্তা ট্রাম্পের, আক্রান্ত হলে প্রক্সি বাহিনী সক্রিয় করতে পারে ইরান

আলোচনায় ব্যর্থ হলে লক্ষ্যভিত্তিক হামলার চিন্তা ট্রাম্পের, আক্রান্ত হলে প্রক্সি বাহিনী সক্রিয় করতে পারে ইরান

0
  • 18 hours ago,

সুইজারল্যান্ডের জেনেভায় আগামী বৃহস্পতিবার শেষ মুহূর্তের পারমাণবিক আলোচনা ব্যর্থ হলে, ইরানের বিরুদ্ধে লক্ষ্যভিত্তিক হামলার বিষয়টি বিবেচনা করছেন ডোনাল্ড ট্রাম্প—এমনটাই জানিয়েছে নিউইয়র্ক টাইমস।

প্রাথমিকভাবে এখন হামলা হবে ইরানকে পারমাণবিক কর্মসূচি ত্যাগে বাধ্য করতে না পারলে,

আর চলতি বছরের শেষ দিকে আরও বড় সামরিক আক্রমণের পথেও যেতে পারে যুক্তরাষ্ট্র। যার লক্ষ্য হতে পারে দেশটির নেতৃত্ব পরিবর্তন।

এখন সম্ভাব্য লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে, বিপ্লবী গার্ডের সদর দপ্তর, পারমাণবিক স্থাপনা ও ক্ষেপণাস্ত্র ঘাঁটি।

অন্যদিকে, ট্রাম্প ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক হামলার নির্দেশ দিলে, ইরানও মার্কিন লক্ষ্যবস্তুতে হামলার জন্য তাদের মিত্র বা প্রক্সি গোষ্ঠীগুলোকে সক্রিয় করতে পারে।

যদিও নির্দিষ্ট কোনো হামলার পরিকল্পনা নিশ্চিত হয়নি, তবে গোয়েন্দা প্রতিবেদনে বাড়তি তৎপরতা ধরা পড়েছে, যা সম্ভাব্য প্রস্তুতির ইঙ্গিত দেয়।

প্রক্সি ও মিত্র বাহিনী ব্যবহারের সম্ভাবনার মধ্যে রয়েছে, হুথি বাহিনীর মাধ্যমে লোহিত সাগরে পশ্চিমা জাহাজে হামলা, হিজবুল্লাহর দ্বারা ইউরোপ বা মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি বা দূতাবাস লক্ষ্যবস্তু করা, এবং আল কায়দা সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর সম্ভাব্য সম্পৃক্ততা।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক