1. Home
  2. বিশ্ব
  3. ইসরায়েল মধ্যপ্রাচ্যের ‘পুরোটা দখল করে নিলেও সমস্যা নেই’ – মাইক হাকাবি
ইসরায়েল মধ্যপ্রাচ্যের ‘পুরোটা দখল করে নিলেও সমস্যা নেই’ – মাইক হাকাবি

ইসরায়েল মধ্যপ্রাচ্যের ‘পুরোটা দখল করে নিলেও সমস্যা নেই’ – মাইক হাকাবি

0
  • 2 months ago,

ইসরাইলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি দাবি করেছেন যে, নীল নদ থেকে দজলা-ফোরাত নদী পর্যন্ত বিস্তৃত ভূমির ওপর ইসরাইলের ‘বাইবেলসম্মত অধিকার’ আছে।

এক পডকাস্টে তাকে ইসরায়েলের বৃহৎ ইসরায়েল প্রজেক্ট নিয়ে প্রশ্ন করা হলে তিনি তার জবাবে বলেন – ইসরায়েল পুরোটা নিয়ে নিতে পারলে তো ভালই হয়। বাইবেল তাদের এই অধিকার দিয়েছে।

জর্ডান, মিশর এবং সৌদি আরবসহ আরব দেশগুলো মার্কিন রাষ্ট্রদূতের এই বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে।

​বিবৃতিতে দেশ তিনটি হাকাবি’র এই মন্তব্যকে ‘অযৌক্তিক’, ‘উস্কানিমূলক’ এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থী হিসেবে অভিহিত করেছে। তারা সতর্ক করে বলেছে যে, এই ধরণের বক্তব্য রাষ্ট্রীয় সার্বভৌমত্বকে লঙ্ঘন করে এবং আঞ্চলিক স্থিতিশীলতাকে চরমভাবে হুমকির মুখে ফেলে দেয়।

উল্লেখ্য, গ্রেটার ইজরায়েলের ম্যাপে আছে পুরো ফিলিস্তিন, সিরিয়া, লেবানন, জর্ডান, সৌদি আরব, ইরাক , মিশর ও তুরস্কের কিছু অংশ।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক