ইরানে নির্দিষ্ট ব্যক্তিদের লক্ষ্য করে হামলার পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র
- 17 hours ago,
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানে নির্দিষ্ট ব্যক্তিদের লক্ষ্য করে হামলার বিকল্প পরিকল্পনা বিবেচনা করছে বলে জানিয়েছে রয়টার্স।
দুই মার্কিন কর্মকর্তার বরাতে প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্দেশ দিলে তেহরানের নির্দিষ্ট নেতৃত্বকে টার্গেট করে হামলা করা হবে, এমনকি সরকার পরিবর্তনের প্রচেষ্টাও পরিকল্পনায় আছে।
তবে কোন ব্যক্তিদের লক্ষ্য করা হতে পারে বা বড় স্থলবাহিনী ছাড়া কীভাবে সরকার পরিবর্তনের চেষ্টা করা হবে—সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক