1. Home
  2. বিশ্ব
  3. যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধের প্রস্তুতি, হামলা হতে পারে শনিবারেই
যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধের প্রস্তুতি, হামলা হতে পারে শনিবারেই

যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধের প্রস্তুতি, হামলা হতে পারে শনিবারেই

0
  • 2 months ago,

সামরিক সূত্র অনুযায়ী এই সময়ে পাঠানো হয়েছে ৪৮টি F-16 যুদ্ধবিমান, ১২টি F-22 স্টেলথ ফাইটার, ১৮টি F-35 স্টেলথ ফাইটার, ৬টি E-3G Sentry (AWACS) নজরদারি বিমান, প্রায় ৪০টি আকাশে জ্বালানি ভরার ট্যাংকার বিমান, অন্তত ১টি RC-135V Rivet Joint গোয়েন্দা বিমান এবং ৩টি Boeing P-8A Poseidon সামুদ্রিক টহল ও সাবমেরিন-বিরোধী বিমান।

২০০৩ সালের ইরাক যুদ্ধের পর থেকে এত বড় আকারে মার্কিন বিমান সমাবেশ আর দেখা যায়নি। এই বিশাল মোতায়েন থেকে বোঝা যাচ্ছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র বড় ধরনের সামরিক পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে।

আর যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনা ব্যর্থ হলে সম্ভাব্য সংঘাতের জন্য ইরান প্রকাশ্যে প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।

ইরান যে পদক্ষেপগুলো নিচ্ছে হরমুজ প্রণালীতে বাহিনী মোতায়েন জোরদার, “মোজাইক ডিফেন্স” কৌশল পুনরুজ্জীবিত করা (নেতৃত্ব লক্ষ্য করে হামলা হলেও টিকে থাকার জন্য বিকেন্দ্রীকৃত সামরিক কমান্ড ব্যবস্থা),  ইসফাহান ও পিকঅ্যাক্স মাউন্টেন–সহ গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা আরও সুরক্ষিত করা, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা এবং অভ্যন্তরীণ অস্থিরতা ঠেকাতে কঠোর নিরাপত্তা অভিযান বাড়ানো।

অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার উপদেষ্টাদের সঙ্গে ইরানের ওপর সম্ভাব্য হামলার সময়সূচি নিয়ে আলোচনা করেছেন বলে জানিয়েছে সিবিএস।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এই শনিবার থেকেই হামলার জন্য প্রস্তুত থাকতে পারে বলে শীর্ষ জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা প্রেসিডেন্টকে জানিয়েছেন।

তবে ট্রাম্প এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। প্রতিবেদনে বলা হয়েছে, কোনো পদক্ষেপ নিলে তার সময়সূচি সম্ভবত এই সপ্তাহের পরেও গড়াতে পারে।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক