1. Home
  2. বাংলাদেশ
  3. সৌদি আরবে ইরানের মিসাইল হামলায় কিশোরগঞ্জের এক যুবক নিহত
সৌদি আরবে ইরানের মিসাইল হামলায় কিশোরগঞ্জের এক যুবক নিহত

সৌদি আরবে ইরানের মিসাইল হামলায় কিশোরগঞ্জের এক যুবক নিহত

0
  • 11 hours ago,

রোববার (৮ মার্চ) সৌদি আরবের আল খারিজ শহরে আল তোয়াইক বলদিয়া কোম্পানির একটি আবাসিক কম্পাউন্ডে মিসাইল বিস্ফোরণে বাচ্চু মিয়া (৩৫) নিহত হন। বাচ্চু মিয়ার বাড়ি বাংলাদেশের কিশোরগঞ্জ জেলায়।

সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে নিহতের জাতীয়তার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে।

সংস্থাটি এক্সে দেওয়া এক বার্তায় জানায়, এক মিসাইল রিয়াদ প্রদেশের আল-খারজ প্রশাসনিক এলাকার একটি আবাসিক কম্পাউন্ডে আঘাত হানে। আল খারজ রিয়াদ থেকে প্রায় ৮০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত।

মিসাইলটি কোন দেশ থেকে নিক্ষেপ করা হয়েছে তা বলা হয়নি। তবে এর আগে ইরানের রেভল্যুশনারি গার্ড ঘোষণা দিয়েছিল, তারা আল-খারজসহ সৌদি আরবের বেশ কয়েকটি স্থানে রাডার ব্যবস্থা লক্ষ্য করে এই হামলা চালিয়েছে এবং সেখানেই এই প্রাণহানির ঘটনা ঘটে।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক