1. Home
  2. বিশ্ব
  3. ইরানকে সতর্ক করল সৌদি আরব
ইরানকে সতর্ক করল সৌদি আরব

ইরানকে সতর্ক করল সৌদি আরব

0
  • 2 months ago,

রয়টার্স তার এক প্রতিবেদনে দাবি করেছে সৌদি আরব ইরানকে সতর্ক করে জানিয়েছে যে, দেশটির ভূখণ্ড বা জ্বালানি অবকাঠামোর ওপর হামলা চালানো হলে রিয়াদ পাল্টা জবাব দিতে পারে এবং প্রয়োজনে যুক্তরাষ্ট্রকে সৌদি ঘাঁটি ব্যবহার করার অনুমতিও দিতে পারে।

এই বার্তাটি দেওয়া হয় এক ফোনালাপে, যেখানে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এর সঙ্গে কথা বলেন।

সূত্রগুলোর মতে, সৌদি আরব সংঘাতের কূটনৈতিক সমাধান চায় এবং উত্তেজনা কমানোর উদ্যোগকে সমর্থন করে। একই সঙ্গে রিয়াদ স্পষ্ট করে জানায় যে, এখন পর্যন্ত সৌদি আরব বা অন্য উপসাগরীয় দেশগুলো তাদের আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহার করে যুক্তরাষ্ট্রকে ইরানের ওপর হামলা চালাতে দেয়নি।

তবে সতর্কবার্তায় বলা হয়েছে, যদি ইরান সৌদি ভূখণ্ড বা গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনায় হামলা অব্যাহত রাখে, তাহলে সৌদি আরব প্রতিশোধমূলক পদক্ষেপ নিতে পারে এবং যুক্তরাষ্ট্রকে তাদের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিতে বাধ্য হতে পারে।

সৌদি আরব এমন সময় এই সতর্কবার্তা দিলো যখন ইসরায়েল-মার্কিন হামলায় ইরানের ৩০ টিও অধিক তেল স্থাপনায় হামলা করেছে।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক