যেকোন অবস্থায় লেবাননের পাশে আছে ইরান: গালিবাফ
- 12 hours ago,
লেবাননে ইসরায়েলি আগ্রাসন অব্যাহত থাকলে চলমান সংলাপ প্রক্রিয়া পুরোপুরি বাতিল করে তাদের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান।
লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরির সাথে এক আলাপে ইরানের পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ এই কথা জানান।
তিনি স্পষ্ট করেন, যায়নবাদীদের অপরাধ চলতে থাকলে ইরান কঠোর প্রতিরোধ গড়ে তুলবে।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু লেবাননে হামলা অব্যাহত রাখার ঘোষণা দেওয়ার পরপরই গালিবাফের এই কড়া বার্তা সামনে এলো।
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক