1. Home
  2. বিশ্ব
  3. পশ্চিমা সামরিক শ্রেষ্ঠত্বকে দুর্বল করতে গোপনে কাজ করছে রাশিয়া ও চীন
পশ্চিমা সামরিক শ্রেষ্ঠত্বকে দুর্বল করতে গোপনে কাজ করছে রাশিয়া ও চীন

পশ্চিমা সামরিক শ্রেষ্ঠত্বকে দুর্বল করতে গোপনে কাজ করছে রাশিয়া ও চীন

0
  • 8 hours ago,

পশ্চিমা সামরিক শ্রেষ্ঠত্বকে দুর্বল করতে রাশিয়া ও চীন গোপনে এক বিশাল সামরিক সহযোগিতা গড়ে তুলেছে। মহাকাশে স্টারলিঙ্ক স্যাটেলাইট ধ্বংস করা এবং ২০৩০ সালের মধ্যে যৌথ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির পরিকল্পনা করছে দেশ দুটি।

ফাঁস হওয়া নথির বরাতে জানা গেছে, দুই দেশের শীর্ষ সামরিক কর্মকর্তাদের নিয়ে গঠিত একটি গোপন ফোরাম এই এজেন্ডা এগিয়ে নিচ্ছে। যেখানে স্টারলিঙ্ক স্যাটেলাইট জ্যাম, হ্যাক বা ধ্বংস করতে একটি ‘অ্যান্টি-স্টারলিঙ্ক অ্যালায়েন্স’ গঠনের প্রস্তাব দিয়েছে চীন।

ইউক্রেন যুদ্ধের জন্য চীনের বিভিন্ন ঘাঁটিতে ইতিমধ্যে অন্তত ২০০ রুশ সেনাকে ড্রোন চালনার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আর এই যুদ্ধক্ষেত্রের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎ তাইওয়ান সংকটের প্রস্তুতি নিতে চীনা কর্মকর্তারা সরাসরি ইউক্রেন ফ্রন্টলাইন পর্যবেক্ষণ করছেন।

এছাড়া ৪০ কিলোমিটার উচ্চতায় যেকোনো ব্যালিস্টিক ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র রুখে দিতে সক্ষম—এমন একটি অত্যাধুনিক ‘নেক্সট-জেনারেশন’ বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির চুক্তি করেছে মস্কো ও বেইজিং।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক