1. Home
  2. খেলা
  3. ক্রিকেট
  4. বিসিবির নির্বাচনের তফসিল ও ভোটার তালিকাকে চ্যালেঞ্জ করে রিট
বিসিবির নির্বাচনের তফসিল ও ভোটার তালিকাকে চ্যালেঞ্জ করে রিট

বিসিবির নির্বাচনের তফসিল ও ভোটার তালিকাকে চ্যালেঞ্জ করে রিট

0
  • 2 days ago,

আগামী ৭ জুন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের তফসিল ঘোষণা ও ভোটার তালিকা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। এ রিট দায়ের করেছেন ৬ জন কাউন্সিলর।

মঙ্গলবার (২ জুন) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চে এ রিট আবেদনটির ওপর শুনানি হয়।

পরে বিসিবির আইনজীবী ব্যারিস্টার মাহিন এম রহমান সাংবাদিকদের বলেন, বুধবার রিটের পূর্ণাঙ্গ শুনানি হবে। নির্বাচনের আগে বারবার রিট করায় আইসিসি দ্বিধাদ্বন্দে পড়েছে। তবে নির্বাচন বাধাগ্রস্ত হবে না বলে আশাবাদী তিনি।

বিসিবির আইনজীবী বলেন, নির্বাচন পর্যবেক্ষণে দুবাই থেকে আইসিসির ২ জন প্রতিনিধি দল দেশে এসেছেন। বিসিবির লিগ্যাল টিমের সাথে তাদের বৈঠক হবে।

উল্লেখ্য, সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে বিসিবি পরিচালনা পরিষদ নির্বাচন-২০২৬ এর তফসিল ঘোষণা করে প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়। ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৭ জুন পরিচালনা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেদিনই ফলাফল ঘোষিত হবে।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক