বন্ধ আছে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বার্তা আদান-প্রদান
- 2 hours ago,
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বার্তা আদান-প্রদান কয়েকদিন ধরে বন্ধ আছে বলে দাবি করেছে ইরানের ফার্স নিউজ এজেন্সি।
এই দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক। ট্রাম্প সম্প্রতি বলেছিলেন যে ইরানের সঙ্গে আলোচনা দ্রুত এগিয়ে যাচ্ছে।
ফার্স আরও জানায়, ওয়াশিংটনের কাছে তেহরানের সর্বশেষ বার্তাটি ছিল লেবানন-সংক্রান্ত একটি বার্তা।
এর আগে ইরানের বিভিন্ন গণমাধ্যমও জানায় যে, লেবাননে ইসরায়েলি সামরিক হামলার প্রেক্ষাপটে তেহরান মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ ও বার্তা বিনিময় স্থগিত করেছে।
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক