হরমুজ প্রণালি দিয়ে ৩০০টির বেশি বিদেশি জাহাজ পারাপার
ইরানের পারস্য উপসাগর প্রণালী কর্তৃপক্ষ (পিজিএসএ) সাম্প্রতিক সপ্তাহগুলোতে হরমুজ প্রণালী অতিক্রমকারী জাহাজগুলোর পরিসংখ্যান প্রকাশ করেছে।
সংস্থাটির দাবি অনুযায়ী, পিজিএসএ প্রতিষ্ঠার পর থেকে ৩০০টিরও বেশি অ-ইরানি জাহাজ ইরানের সঙ্গে সমন্বয় করে এবং নির্ধারিত টোল পরিশোধের মাধ্যমে হরমুজ প্রণালী অতিক্রম করেছে।
এসব জাহাজের মধ্যে ৪২ শতাংশ ছিল তেলবাহী ট্যাংকার। ২৭ শতাংশ ছিল বাল্ক কার্গো জাহাজ, যা সাধারণত বৃহৎ পরিমাণ পণ্য পরিবহনে ব্যবহৃত হয়।১১ শতাংশ ছিল কনটেইনারবাহী জাহাজ। ৮ শতাংশ ছিল তরলীকৃত প্রাকৃতিক গ্যাসবাহী জাহাজ। বাকি ১৩ শতাংশ ছিল অন্যান্য ধরনের নৌযান।
পারস্য উপসাগরে প্রবেশকারী জাহাজগুলোর সবচেয়ে সাধারণ চারটি গন্তব্য ছিল সংযুক্ত আরব আমিরাত, কাতার, ইরাক এবং কুয়েত।
অন্যদিকে, উপসাগর থেকে বেরিয়ে যাওয়া জাহাজগুলোর মধ্যে সবচেয়ে বেশি গন্তব্য ছিল চীন।
চীনের পর ভারত, এরপর অন্যান্য এশীয় দেশ, ইউরোপ এবং আফ্রিকার দেশগুলো ছিল প্রধান গন্তব্য।
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক