1. Home
  2. বিশ্ব
  3. ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক কার্যক্রম কমাতে প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস
ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক কার্যক্রম কমাতে প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক কার্যক্রম কমাতে প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

0
  • 14 hours ago,

মার্কিন প্রতিনিধি পরিষদ ইরানের বিরুদ্ধে চলমান সামরিক কর্মকাণ্ড থেকে যুক্তরাষ্ট্রের বাহিনী প্রত্যাহারের আহ্বান জানিয়ে একটি যুদ্ধক্ষমতা-সংক্রান্ত প্রস্তাব পাস করেছে।

২১৫–২০৮ ভোটে গৃহীত এই প্রস্তাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেকে ইরানের সঙ্গে শত্রুতামূলক সামরিক কার্যক্রম থেকে মার্কিন বাহিনী প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে।

ভোটাভুটিতে চারজন রিপাবলিকান সদস্য নিজ দলের অবস্থানের বিপরীতে গিয়ে প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছেন।

তবে প্রস্তাবটি এখনো বাধ্যতামূলক নয়, কারণ এটি কার্যকর হতে হলে সিনেটেও পাস হতে হবে। ফলে তাৎক্ষণিকভাবে এর বাস্তব প্রভাব নেই বললেই চলে।

তবুও এটি ইরান সংঘাতের ক্ষেত্রে কংগ্রেসের যুদ্ধক্ষমতা-সংক্রান্ত সাংবিধানিক কর্তৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতিনিধি পরিষদে প্রথম সফল ভোট হিসেবে বিবেচিত হচ্ছে।

একই সঙ্গে এই পদক্ষেপ ভবিষ্যতে কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে নতুন সামরিক অভিযান বা সম্প্রসারিত সামরিক পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে রাজনৈতিক ও আইনগত চাপ বৃদ্ধি করতে পারে।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক