দুই দশকেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে যুক্তরাষ্ট্রের তেলের মজুত
- 2 months ago,
ইরানকে ঘিরে চলমান সংঘাত বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা সৃষ্টি করার মধ্যে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল ও পরিশোধিত পেট্রোলিয়ামজাত পণ্যের মজুত দুই দশকেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে বলে জানিয়েছে ফাইন্যান্সিয়াল টাইমস।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের মোট অপরিশোধিত তেল ও পরিশোধিত পণ্যের মজুত ১ কোটি ৬০ লাখ ব্যারেল কমে ১৫৭ কোটি ব্যারেলে দাঁড়িয়েছে। এটি ২০০৪ সালের পর সর্বনিম্ন মজুতের রেকর্ড।
ইউরোপ ও এশিয়ায় রপ্তানি বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্রের কৌশলগত পেট্রোলিয়াম মজুত থেকে ধারাবাহিকভাবে তেল ছাড়ার কারণে এই পতন ঘটেছে।
মধ্যপ্রাচ্যে উৎপাদন হ্রাসের ফলে সৃষ্ট ঘাটতি পূরণে যুক্তরাষ্ট্র ক্রমশ একটি প্রধান সরবরাহকারীর ভূমিকায় অবতীর্ণ হচ্ছে।
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক