1. Home
  2. বিশ্ব
  3. ইরান-ইসরাইল যুদ্ধ
  4. ইরানের বিভিন্ন অঞ্চলে নতুন করে ইসরায়েলের বিমান হামলা
ইরানের বিভিন্ন অঞ্চলে নতুন করে ইসরায়েলের বিমান হামলা

ইরানের বিভিন্ন অঞ্চলে নতুন করে ইসরায়েলের বিমান হামলা

0
  • 8 hours ago,

ইরানের বিভিন্ন অঞ্চলে নতুন করে বিমান হামলা করেছে ইসরায়েল। এই হামলায় তেহরানের পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চল, কারাজের উত্তরাঞ্চল ও দক্ষিণের বিদকানেহ, ইসফাহানের উত্তরাঞ্চল এবং হামাদানের কাবুদারাহাং এলাকা লক্ষ্যবস্তু করা হয়েছে। এর বাইরে অন্য কোথাও হামলা হয়নি বলে নিশ্চিত করা হয়েছে।

সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে—ইসফাহানের নাজাফাবাদের কাছে একটি ড্রোন তৈরির কারখানা এবং কারাজে আইআরজিসির অন্যতম প্রধান শাখা ‘সৈয়দ-ই-শুহাদা’ সদর দপ্তর।

এছাড়া হামাদানের কাবুদারাহাংয়ে শাহরুখী বিমান ঘাঁটির কাছে একটি বাসিজ চেকপয়েন্টে আঘাত হেনেছে ইসরায়েল এবং কারাজের দক্ষিণে বিদকানেহ শহরে দফায় দফায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

এদিকে হামলার জেরে তেহরান মিউনিসিপ্যালিটি শহরের সব সাবওয়ে এবং আন্ডারগ্রাউন্ড পার্কিং লটগুলোকে সাধারণ মানুষের জন্য ‘বোমা আশ্রয়কেন্দ্র’ হিসেবে উন্মুক্ত করে দিয়েছে।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক