1. Home
  2. বিশ্ব
  3. তীব্রতর হচ্ছে ইরান – যুক্তরাষ্ট্র যুদ্ধ
তীব্রতর হচ্ছে ইরান – যুক্তরাষ্ট্র যুদ্ধ

তীব্রতর হচ্ছে ইরান – যুক্তরাষ্ট্র যুদ্ধ

0
  • 10 hours ago,

ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র সংঘাত ধাপে ধাপে তীব্রতর হচ্ছে এবং ক্রমশ একটি পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে মোড় নিচ্ছে। ধারণা করা হচ্ছে, এখনই হয়তো বড় কোনো সংঘাত শুরু হবে না, বরং প্রতিদিনের নিয়মিত হামলার মাত্রা ক্রমশ বাড়ার মধ্য দিয়ে এটি পূর্ণরূপ নেবে। গত রাতের পাল্টাপাল্টি হামলা মূলত এই ক্রমবর্ধমান উত্তেজনারই শুরু।

লেবাননে ইরানের হুঁশিয়ারি উপেক্ষা করে ইসরায়েল হামলা চালালে তাদের মধ্যে একধাপ খন্ডযুদ্ধ হয়ে যায়৷

এরমধ্যেই হরমুজের আকাশে ইরানি এয়ার ডিফেন্সের আঘাতে বিধ্বস্ত হয় যুক্তরাষ্ট্রের একটি এপাচি হেলিকপ্টার। সেখান থেকে দক্ষিণ ইরানে মার্কিন হামলা ও ইরানের পালটা হামলা। এর জবাবে যুক্তরাষ্ট্রের পরবর্তী পদক্ষেপ কী হবে তা এখনও দেখার বিষয়।

বিশ্লেষকদের মতে, যুদ্ধ এক রাতে শুরু হয় না, বরং ধাপে ধাপে ছড়ায়। গত কয়েক সপ্তাহের তুলনায় গত রাতের হামলাগুলো স্পষ্টতই উত্তেজনার পারদ অনেক বাড়িয়ে দিয়েছে এবং আগামী দিনগুলোতে এই পরিস্থিতি আরও মারাত্মক রূপ নিতে পারে।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক