1. Home
  2. বিশ্ব
  3. প্রায় ৯ বছর পর যৌথ নৌ-মহড়া চালাল জাপান ও দক্ষিণ কোরিয়া
প্রায় ৯ বছর পর যৌথ নৌ-মহড়া চালাল জাপান ও দক্ষিণ কোরিয়া

প্রায় ৯ বছর পর যৌথ নৌ-মহড়া চালাল জাপান ও দক্ষিণ কোরিয়া

0
  • 10 hours ago,

জাপান ও দক্ষিণ কোরিয়া রবিবার প্রায় নয় বছর পর তাদের প্রথম যৌথ নৌ-মহড়া পরিচালনা করেছে। গোটো দ্বীপপুঞ্জের পশ্চিমের সমুদ্রসীমায় এই অনুসন্ধান ও উদ্ধার অভিযানভিত্তিক মহড়া অনুষ্ঠিত হয়।

মহড়ায় জাপানের নৌ বাহিনী তাদের যুদ্ধজাহাজ এবং একটি এসএইচ-৬০কে হেলিকপ্টার মোতায়েন করে। অন্যদিকে দক্ষিণ কোরিয়া তাদের ‘চিয়ন জা বং’ অবতরণ জাহাজ মহড়ায় অংশগ্রহণের জন্য পাঠায়।

২০১৭ সালের পর এই প্রথম দুই দেশ এ ধরনের যৌথ নৌ-মহড়া পরিচালনা করল। ২০১৮ সালে একটি কূটনৈতিক ও সামরিক বিরোধের পর এসব মহড়া বন্ধ হয়ে যায়।

সে সময় দক্ষিণ কোরিয়ার একটি নৌযান জাপানের একটি টহল বিমানকে লক্ষ্য করে অগ্নিনিয়ন্ত্রণ রাডার সক্রিয় করেছিল বলে অভিযোগ ওঠে, যা দুই দেশের সম্পর্কের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছিল।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক