1. Home
  2. বিশ্ব
  3. ফরাসি যুদ্ধবিমান কিনতে আগ্রহী তাইওয়ান, চীনের কারণে আলোচনা স্থবির
ফরাসি যুদ্ধবিমান কিনতে আগ্রহী তাইওয়ান, চীনের কারণে আলোচনা স্থবির

ফরাসি যুদ্ধবিমান কিনতে আগ্রহী তাইওয়ান, চীনের কারণে আলোচনা স্থবির

0
  • 10 hours ago,

তাইওয়ানের বিমান বাহিনী প্রায় এক বছর ধরে ফ্রান্সের থেকে ৫০ থেকে ৬০টি রাফাল এফ-৪ যুদ্ধবিমান কেনার চেষ্টা করছে। এছাড়া ভবিষ্যতের রাফাল এফ-৫ কর্মসূচিতে অংশ নেওয়ার আগ্রহও প্রকাশ করেছে।

তবে এ বিষয়ে আলোচনা বর্তমানে চীনের কারণে স্থবির হয়ে রয়েছে। চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের ওপর সম্ভাব্য প্রভাব নিয়ে উদ্বিগ্ন হওয়ায় ফরাসি সরকার এই বিক্রয় প্রক্রিয়া এগিয়ে নিতে অনিচ্ছুক বলে জানানো হচ্ছে।

তাইওয়ান ১৯৯০-এর দশকে ফ্রান্সের কাছ থেকে ৬০টি  মিরাজ ২০০০-৫ (Mirage 2000-5) যুদ্ধবিমান কিনেছিল। তবে দীর্ঘদিন ব্যবহারের ফলে সেই বিমানগুলো এখন পুরোনো হয়ে পড়ছে। এ কারণেই তারা আধুনিক বিকল্প খুঁজতে নতুন প্রজন্মের যুদ্ধবিমান সংগ্রহের চেষ্টা চালাচ্ছে।

সম্ভাব্য রাফাল চুক্তি বাস্তবায়িত হলে তা তাইওয়ানের বিমান শক্তি উল্লেখযোগ্যভাবে বাড়াতে পারে। তবে ফ্রান্স-চীন কূটনৈতিক সম্পর্কের সংবেদনশীলতার কারণে বিষয়টি এখনো অনিশ্চিত অবস্থায় রয়েছে।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক