1. Home
  2. বিশ্ব
  3. লেবাননে শিশুদের কান্নার শব্দ শুনিয়ে ফাঁদ পাতছে ইসরায়েল, লেবানিজ নারী ও তরুণদের অপহরণের প্রস্তাব দিয়েছে বেন গভির
লেবাননে শিশুদের কান্নার শব্দ শুনিয়ে ফাঁদ পাতছে ইসরায়েল, লেবানিজ নারী ও তরুণদের অপহরণের প্রস্তাব দিয়েছে বেন গভির

লেবাননে শিশুদের কান্নার শব্দ শুনিয়ে ফাঁদ পাতছে ইসরায়েল, লেবানিজ নারী ও তরুণদের অপহরণের প্রস্তাব দিয়েছে বেন গভির

0
  • 9 hours ago,

মিডল ইস্ট আই-এর প্রতিবেদন অনুযায়ী, গাজায় পরীক্ষিত এক মনস্তাত্ত্বিক যুদ্ধকৌশলের অংশ হিসেবে ইসরায়েলি কোয়াডকপ্টার ড্রোনগুলো এখন লেবাননে শিশুদের মর্মান্তিক কান্না, নারীদের সাহায্যের আর্তি, অ্যাম্বুলেন্সের সাইরেন এবং এমনকি কোরআন তেলাওয়াতের শব্দ সম্প্রচার করছে; যার উদ্দেশ্য হলো বেসামরিক নাগরিকদের মানসিকভাবে বিপর্যস্ত করা এবং বাড়ি থেকে বাইরে বের করে আনা।

চলমান বোমা হামলা ও দখলদারিত্ব সত্ত্বেও যারা নিজেদের বাড়িঘর ছেড়ে যাননি, তাদের ওপর অবিরাম এই মানসিক নির্যাতন চালানো হচ্ছে। ড্রোনগুলো মানুষের স্বাভাবিক মানবিক প্রবৃত্তিগুলোকে ব্যবহার করে তাদের বিপদে ফেলার চেষ্টা করছে।

যদিও সাধারণ মানুষ দ্রুতই বুঝতে পারে যে এগুলো কৃত্রিম শব্দ, তবুও এই অবিরাম শব্দের আক্রমণ বা ‘সনিক অ্যাটাক’ তাদের মানসিকভাবে চরম ক্লান্ত ও বিপর্যস্ত করে তুলছে। এর আগে গাজাতেও ঠিক একইভাবে নজরদারি এবং আতঙ্ক ছড়ানোর হাতিয়ার হিসেবে ড্রোন দিয়ে এমন শব্দ তৈরি করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হয়েছিল।

অন্যদিকে, লেবাননের নারী ও তরুণদের অপহরণ করার প্রস্তাব দিয়েছে ইসরায়েলের উগ্র জায়নবাদী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির। মিডল ইস্ট আই-এর প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলের রাজনৈতিক-নিরাপত্তা মন্ত্রিসভার এক বৈঠকে লেবাননে যুদ্ধ সম্প্রসারণের আলোচনার সময় হিজবুল্লাহর ওপর চাপ বাড়াতে মন্ত্রীদের ‘বক্সের বাইরে চিন্তা’ করার আহ্বান জানিয়েছে সে।

ওই বৈঠকে এই জায়নবাদী নেতা বলে, “অঞ্চল দখল করা এবং বহু সন্ত্রাসীকে হত্যা করার পাশাপাশি তাদের নারী ও তরুণদের আটক করে সন্ত্রাসী কারাগারে নিয়ে যাওয়া প্রয়োজন। কারণ এটাই তাদের সবচেয়ে বেশি আঘাত করে।”

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক