1. Home
  2. বাণিজ্য
  3. অর্থনীতি
  4. দেশের বাজারে আরও কমেছে স্বর্ণের দাম
দেশের বাজারে আরও কমেছে স্বর্ণের দাম

দেশের বাজারে আরও কমেছে স্বর্ণের দাম

0
  • 14 hours ago,

দেশের বাজারে ভ্যাটসহ স্বর্ণালঙ্কারে দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ৩২৪ টাকা কমিয়ে স্বর্ণের নতুন দাম প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

মঙ্গলবার (৩০ জুন) এক বিজ্ঞপ্তিতে এই কথা জানায় বাজুস। নতুন এ দাম কার্যকর হয়েছে এদিন সকাল থেকেই।

এতে বলা হয়, বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিংয়ের সভায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় সর্বসম্মতিক্রমে স্বর্ণালঙ্কারের ভ্যাটসহ দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দামে, দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণের দাম এখন থেকে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক