1. Home
  2. বিশ্ব
  3. যুদ্ধক্ষেত্রে রাশিয়ার নতুন ড্রোন মোলনিয়া
যুদ্ধক্ষেত্রে রাশিয়ার নতুন ড্রোন মোলনিয়া

যুদ্ধক্ষেত্রে রাশিয়ার নতুন ড্রোন মোলনিয়া

0
  • 13 hours ago,

রেডিও সংযোগহীন এবং সিগন্যাল জ্যামিং প্রতিরোধী সম্পূর্ণ স্বয়ংক্রিয় ‘মোলনিয়া’ স্ট্রাইক ড্রোন যুদ্ধক্ষেত্রে নামিয়েছে রাশিয়া এমনটাই দাবি করেছে ইউক্রেনীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়।

ইউক্রেনীয় বিশেষজ্ঞদের উদ্ধার করা একটি ড্রোন পরীক্ষা করে দেখা যায়, এতে কোনো কন্ট্রোল অ্যান্টেনা নেই। এর বদলে ড্রোনটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালিত ফ্লাইট কম্পিউটার এবং দৃষ্টিশক্তির জন্য কেবল একটি ক্যামেরা মডিউল ব্যবহার করা হয়েছে।

উৎক্ষেপণের পর ড্রোনটি পূর্বনির্ধারিত পথ ধরে স্বয়ংক্রিয়ভাবে উড়তে পারে। এরপর নিজস্ব ‘নিউরাল নেটওয়ার্ক’ ব্যবহার করে কোনো অপারেটরের নির্দেশ ছাড়াই লক্ষ্যবস্তু খুঁজে বের করে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম।

কোনো রেডিও সংকেত না থাকায় ইউক্রেনের সিগন্যাল শনাক্তকরণ ব্যবস্থা একে ধরতে পারে না। একই কারণে এটি ‘ইলেকট্রনিক ওয়ারফেয়ার’ থেকেও পুরোপুরি সুরক্ষিত।

জাপোরিঝিয়া অঞ্চলে ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিতে এই ড্রোন ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে বলে জানান ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা সেরহি বেসক্রেস্টনভ।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক