বাবার জানাজা পড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন মোজতাবা খামেনি
- 16 hours ago,
আগামী ৯ জুলাই মাশহাদে বাবার দাফন অনুষ্ঠানে সশরীরে উপস্থিত হয়ে জানাজা পড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতাবা খামেনি। আইআরজিসির সূত্র দিয়ে বিষয়টি জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস।
তবে ইরানের নিরাপত্তা কর্মকর্তারা এই পরিকল্পনার তীব্র বিরোধিতা করছেন। তাদের আশঙ্কা, এই সুযোগ কাজে লাগিয়ে ইসরায়েল তাকে গুপ্তহত্যার চেষ্টা চালাতে পারে অথবা তার বর্তমান অবস্থান শনাক্ত করে ফেলতে পারে।
অন্যদিকে, ভোরের আলো ফোটার আগেই কানায় কানায় পূর্ণ হয়ে গেছে ইরানের ইমাম খোমেনি হোসেইনিয়া। এখানেই আয়াতুল্লাহ খামেনির জানাজা পড়ানো হবে।
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক