1. Home
  2. বাণিজ্য
  3. উৎপাদন বাড়াতে সম্মত ওপেক প্লাস
উৎপাদন বাড়াতে সম্মত ওপেক প্লাস

উৎপাদন বাড়াতে সম্মত ওপেক প্লাস

0
  • 7 hours ago,

আগস্ট থেকে অপরিশোধিত তেল উৎপাদনের লক্ষ্যমাত্রা দৈনিক ১ লাখ ৮৮ হাজার ব্যারেল বাড়াতে সম্মত হয়েছে ওপেক প্লাস।

হরমুজ প্রণালী ধীরে ধীরে পুনরায় খুলে যাওয়ার পর তেলের দাম কমতে শুরু করায় বিশ্ববাজারে সরবরাহ বাড়াতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

জুন ও জুলাই মাসেও একইভাবে কোটা বাড়ানো হয়েছিল। গত এপ্রিল থেকে জোটের সাতটি প্রধান সদস্য দেশ তাদের উৎপাদন লক্ষ্যমাত্রা দৈনিক প্রায় ৮ লাখ ব্যারেল পর্যন্ত বাড়িয়েছে।

ওপেকের তথ্য অনুযায়ী, গত ফেব্রুয়ারিতে দৈনিক উৎপাদন ৪ কোটি ২৭ লাখ ৭০ হাজার ব্যারেল থাকলেও মে মাসে তা ৩ কোটি ৩১ লাখ ৩০ হাজার ব্যারেলে নেমে আসে। তবে জুন থেকে এই উৎপাদন আবার বাড়তে শুরু করেছে।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক