1. Home
  2. খেলা
  3. ক্রিকেট
  4. বাছাই পর্বে সব ম্যাচ জিতে চ্যাম্পিয়ন বাংলাদেশ
বাছাই পর্বে সব ম্যাচ জিতে চ্যাম্পিয়ন বাংলাদেশ

বাছাই পর্বে সব ম্যাচ জিতে চ্যাম্পিয়ন বাংলাদেশ

0
  • 3 hours ago,

বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামে নিগার সুলতানা জ্যোতির দল। শেষ ম্যাচে ডাচদের ৭ উইকেটে হারিয়ে বাছাই পর্বে চ্যাম্পিয়ন হয়েছে টাইগ্রেসরা। এ নিয়ে বাছাই পর্বের সাত ম্যাচের সবকটিতে জয় পেলো টাইগ্রেসরা।

রোববার (১ ফেব্রুয়ারি) নেপালের আপার মুলপানিতে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১০২ রান সংগ্রহ করে নেদারল্যান্ডস। ব্যাটিংয়ের শুরুতেই বিপর্যয়ে পড়ে নেদারল্যান্ডস। তাদের প্রথম চার ব্যাটারের কেউই ৪ রানের বেশি করতে পারেননি।দলের পক্ষে সানিয়া খুরানা করেন সর্বোচ্চ ৩৭ বলে করেছেন ৪৩ রান। এছাড়া রবিন রিজকি ৪৫ বলে করেন ৩৯ রান। ৩ উইকেট নিয়েছেন বাংলাদেশের অভিজ্ঞ স্পিনার নাহিদা আক্তার।

১০৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র ৪ রানেই আউট হন বাংলাদেশের ওপেনার দিলারা আক্তার। আরেক ওপেনার জুয়াইরিয়া ফেরদৌসও ২ রানের ব্যবধানে আউট। ২৮ বল খেলা শারমিন আক্তার সুপ্তাও খুব একটা স্বস্তিতে ছিলেন না। করেছেন মাত্র ১৩ রান।

এরপর ৫৭ রানের জুটিতে জয় নিশ্চিত করেছেন জ্যোতি ও সোবহানা মোস্তারি। জ্যোতি ৪৪ বলে ৭ চারের সাহায্যে ৫০ এবং সোবহানা ২৩ বলে ৩৩ রানে অপরাজিত ছিলেন।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক