1. Home
  2. জলবায়ু
  3. আবহাওয়া
  4. আজকের আবহাওয়া বার্তা
আজকের আবহাওয়া বার্তা

আজকের আবহাওয়া বার্তা

0
  • 3 months ago,

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ ঢাকা ও এর আশপাশের আকাশ দিনের প্রথমার্ধে অস্থায়ীভাবে আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে। তবে আবহাওয়া মূলত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে এসময়ে উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা মোটামুটি অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস এবং এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৭৪ শতাংশ। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

অন্যদিকে, গতকাল রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারাদেশের আজকের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
তবে ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সেই সঙ্গে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

ঢাকায় আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৪৭ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৩৮ মিনিটে।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক