1. Home
  2. জাতীয় নির্বাচন
  3. বাড়তি ট্রেন চলবে নির্বাচনের দিন, কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের ছুটি বাতিল
বাড়তি ট্রেন চলবে নির্বাচনের দিন, কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের ছুটি বাতিল

বাড়তি ট্রেন চলবে নির্বাচনের দিন, কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের ছুটি বাতিল

0
  • 15 hours ago,

ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এই সময়ে রাজধানীর যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে মেট্রোরেল চলাচল করবে বলে জানিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। এমনকি ভোটারদের সুবিধার্থে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) চলাচল করবে অতিরিক্ত মেট্রোরেল।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘এই সময়গুলোতে ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে। আর নির্বাচনের দিন আমরা এক্সট্রা ট্রেন দেব। কোনো অসুবিধা নেই।’

এদিকে নির্বাচনকালীন সময়ে মেট্রো ট্রেনের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে ডিএমটিসিএল ও সংশ্লিষ্ট সকলের ছুটি বাতিল করা হয়েছে। ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলমের স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়েছে, আগামী ৮ ফেব্রুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ট্রেন অপারেশন, লাইন অপারেশন, রক্ষণাবেক্ষণ, জরুরি নিরাপত্তা কার্যক্রমসহ সংশ্লিষ্ট সব ইউনিটে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের ছুটি (বিশেষ বা জরুরি ক্ষেত্র ব্যতীত) বাতিল থাকবে। পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট ইউনিট প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক