1. Home
  2. বিশ্ব
  3. বড় ধরনের অর্থসংকটে পড়তে যাচ্ছে জাতিসংঘ
বড় ধরনের অর্থসংকটে পড়তে যাচ্ছে জাতিসংঘ

বড় ধরনের অর্থসংকটে পড়তে যাচ্ছে জাতিসংঘ

0
  • 15 hours ago,

২০২৬ সালের মাঝামাঝি নাগাদ জাতিসংঘ বড় ধরনের অর্থসংকটে পড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি, কারণ যুক্তরাষ্ট্রের কাছ থেকে বকেয়া প্রায় ৪ বিলিয়ন ডলার পরিশোধ নিয়ে এখনো স্পষ্ট কথা আসেনি।

জাতিসংঘের কর্মকর্তাদের মতে, যুক্তরাষ্ট্র জাতিসংঘের নিয়মিত পরিচালনা বাজেটে প্রায় ২.১৯৬ বিলিয়ন ডলার বকেয়া আছে, এর মধ্যে চলতি বছরে পরিশোধযোগ্য ৭৬৭ মিলিয়ন ডলার রয়েছে।

পাশাপাশি শান্তিরক্ষা কার্যক্রমের জন্য আরও প্রায় ১.৮ বিলিয়ন ডলার বকেয়া আছে।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, সদস্য দেশগুলো দ্রুত অর্থ পরিশোধ না করলে বা আর্থিক নিয়মে সংস্কার না আনলে, জুলাইয়ের মধ্যেই সংস্থার মূল কার্যক্রম চালানোর অর্থ শেষ হয়ে যেতে পারে।

এদিকে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ জানিয়েছেন, ট্রাম্প প্রশাসন আগামী কয়েক সপ্তাহের মধ্যে বকেয়ার একটি বড় অংশ পরিশোধ করতে চায়, যদিও ঠিক কত এবং কখন তা হবে— এখনো নিশ্চিত নয়।

বর্তমানে জাতিসংঘের নিয়মিত বাজেটের বকেয়ার প্রায় ৯৫ শতাংশই যুক্তরাষ্ট্রের, যেখানে অন্য বহু সদস্য দেশ ইতিমধ্যে তাদের পরিশোধ সম্পন্ন করেছে।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক