1. Home
  2. বিশ্ব
  3. পশ্চিম তীরের কার্যত দখল নিচ্ছে ইসরায়েল, শেষ হয়ে যাচ্ছে দ্বি-রাষ্ট্র সমাধানের সম্ভাবনা
পশ্চিম তীরের কার্যত দখল নিচ্ছে ইসরায়েল, শেষ হয়ে যাচ্ছে দ্বি-রাষ্ট্র সমাধানের সম্ভাবনা

পশ্চিম তীরের কার্যত দখল নিচ্ছে ইসরায়েল, শেষ হয়ে যাচ্ছে দ্বি-রাষ্ট্র সমাধানের সম্ভাবনা

0
  • 23 hours ago,

ইসরায়েল পশ্চিম তীর এলাকায় তার নিয়ন্ত্রণ আরও বাড়ানোর পরিকল্পনা করছে। এর লক্ষ্য হচ্ছে পশ্চিম তীরের ইহুদি বসতি সম্প্রসারণ আরও সহজ করা, জায়গা কেনার নিয়ম শিথিল করা ও কিছু ক্ষেত্রে প্রশাসনিক ক্ষমতা বাড়ানো—যা ফিলিস্তিন কর্তৃপক্ষের নিয়ন্ত্রণ আরো কমাবে।

এ ধরনের পদক্ষেপকে ডিকফ্টো অ্যানেক্সেশন বলা হয়—যেখানে আইনিভাবে না হলেও বাস্তবে অঞ্চলটি ইসরায়েলের বলে ধরা হচ্ছে।

এই পরিকল্পনা কয়েক বছর ধরে সাজানো হয়ে আসছে। বর্তমান কট্টর নেতানিয়াহু সরকার পশ্চিম তীরকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে নেওয়া লক্ষ্য রেখেছে। নিরাপত্তা মন্ত্রিসভা সম্প্রতি কিছু নতুন সিদ্ধান্ত নিয়েছে তা বাস্তবে রূপ দেওয়ার জন্য।

এ পদক্ষেপের বিরুদ্ধে কিছু আন্তর্জাতিক প্রতিক্রিয়া এসেছে: মিসর, জর্ডান, সৌদি, আমিরাতসহ অনেক আরব দেশ বলেছে, এটি আন্তর্জাতিক আইনের বিরোধী এবং অনৈতিক।

যুক্তিরাজ্য নিন্দা জানিয়েছে, যুক্তরাষ্ট্র  বলেছেন, তারা আনুষ্ঠানিকভাবে সীমানা বদলাতে চায় না এবং বিরোধী। এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা মিডল ইস্ট আই।

বিশেষজ্ঞদের মতে, পশ্চিম তীরে ইসরায়েলি নিয়ন্ত্রণ বাড়ালে দুই‑রাষ্ট্র সমাধানের সম্ভাবনা নিশ্চিহ্ন হয়ে যাবে। কেননা ফিলিস্তিন রাষ্ট্র হলে পশ্চিম তীরই হওয়ার কথা এর মূল ভূখন্ড।

যে কারণে মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়ার নামে আব্রাহাম একর্ড ও অন্যান্য যা কিছু আছে, তার সবই ফিলিস্তিনিদের জন্য অর্থহীন।

ফলে যে সকল আরব ও পশ্চিমা দেশ দ্বি-রাষ্ট্র সমাধানের বুলি তুলে এতদিন ফিলিস্তিনি গণহত্যাকে উপেক্ষা করে এসেছে, তারা সবাই ইসরায়েলের একগুয়েমির কাছে পরাজিত হবে এবং হয়তো আরো বিশ বছর পরে এসে ইরাকের মত করে কোন মার্কিন দূত বলবে, আমরা যা করেছি সব ভুল ছিল।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক