1. Home
  2. ধর্ম
  3. ইসলাম
  4. ভোটের পরে আঙ্গুলে লাগানো কালির ব্যাপারে ইসলামি বিধান
ভোটের পরে আঙ্গুলে লাগানো কালির ব্যাপারে ইসলামি বিধান

ভোটের পরে আঙ্গুলে লাগানো কালির ব্যাপারে ইসলামি বিধান

0
  • 19 hours ago,

অযু বা ফরয গোসলের প্রধান শর্ত হলো শরীরের নির্দিষ্ট অঙ্গগুলোতে পানি পৌঁছানো। যদি চামড়ার ওপর এমন কোনো আবরণ থাকে যা পানি পৌঁছাতে বাধা দেয়, তবে অযু বা গোসল শুদ্ধ হবে না।

নির্বাচনে ব্যবহৃত অমোচনীয় কালি নিয়ে শরীয়তের নির্দেশনা: সাধারণত ভোটের কালি চামড়ার ওপর আলাদা কোনো প্রলেপ বা স্তর তৈরি করে না; বরং এটি চামড়ার ভেতরে শোষিত হয়ে যায়। ফলে এই কালি থাকা অবস্থায় অযু-গোসল করলে পানি চামড়ায় পৌঁছাতে কোনো বাধা সৃষ্টি হয় না। তাই এই কালি হাতে থাকা অবস্থায় অযু-গোসল শুদ্ধ হবে। এভাবে সালাত আদায় করাতেও কোনো অসুবিধা নাই।

যদি কালির প্রকৃতি এমন হয় যা চামড়ার ওপর দৃশ্যমান আবরণ তৈরি করেছে, তবে অযু করার আগে তা যথাসম্ভব তুলে ফেলার চেষ্টা করতে হবে।

সাধ্যমতো চেষ্টা করার পরও যদি সেই প্রলেপ তোলা সম্ভব না হয়, তবে ওই কালিসহ অযু বা গোসল করে সালাত আদায় করা যাবে। ইনশাআল্লাহ, এতে ইবাদতে কোনো ত্রুটি হবে না।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক