পারস্য উপসাগরে বড় ধরণের সামরিক মহড়া শুরু করেছে ইরান
- 3 hours ago,
দক্ষিণাঞ্চলীয় উপকূলে নিরাপত্তা জোরদার করতে এবং পারস্য উপসাগরে নিজেদের প্রভাব জানান দিতে বড় ধরণের সামরিক মহড়া শুরু করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (IRGC)। এমনটাই জানিয়েছে স্পুটনিক।
মূলত ইরানের দক্ষিণ উপকূল এবং পারস্য উপসাগরের কৌশলগত দ্বীপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতেই এই আয়োজন। এতে নতুন অস্ত্রশস্ত্র ও যুদ্ধের আধুনিক কৌশল পরীক্ষা করা হয়েছে।
মহড়াটির নাম দেওয়া হয়েছে ‘স্মার্ট কন্ট্রোল অফ দ্য স্ট্রেইট অফ হরমুজ’। এতে দূরপাল্লার ড্রোন, জাহাজ বিধ্বংসী মিসাইল এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমের সমন্বিত ব্যবহার দেখা গেছে।
হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় ২০ শতাংশ জ্বালানি তেল সরবরাহ হয়। বর্তমান উত্তেজনাকর পরিস্থিতিতে এই মহড়ার মাধ্যমে ইরান স্পষ্ট বার্তা দিচ্ছে যে, এই জলপথের নিয়ন্ত্রণ তাদের হাতেই আছে।
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক