1. Home
  2. বিশ্ব
  3. ইরানের নতুন সর্বোচ্চ নেতা হলেন মোজতবা খামেনি
ইরানের নতুন সর্বোচ্চ নেতা হলেন মোজতবা খামেনি

ইরানের নতুন সর্বোচ্চ নেতা হলেন মোজতবা খামেনি

0
  • 16 hours ago,

ইরানের নতুন সর্বোচ্চ নেতা হলেন সাইয়েদ মোজতবা খামেনি, তিনি সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় পুত্র।

ইরানের আইআরজিসির মধ্যে তিনি ব্যাপক জনপ্রিয়। সর্বোচ্চ নেতা হিসেবে তার নাম ঘোষণা হবার পর দেশটির সেনাবাহিনীও তার প্রতি আনুগত্য প্রদর্শন করেছে।

ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদ সচিব আলী লারিজানি বলেন, নতুন সর্বোচ্চ নেতা এই জরুরী অবস্থার মধ্যেও কার্যকরভাবে দেশ পরিচালনা করতে সক্ষম। আমি জনগণ ও রাষ্ট্রযন্ত্রের সকল অংশকে তার নেতৃত্বে একতাবদ্ধ হতে আহ্বান জানাচ্ছি।

তিনি আরো জানান, ইরানের বিশেষজ্ঞ পরিষদ ইসরায়েলি হামলা সহ বহু প্রতিকূলতার মধ্য দিয়ে হলেও খুব দ্রুত ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন করতে সক্ষম হয়েছে।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক