ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা এখন আর এজেন্ডায় নেই।
তিনি আরও বলেন: যুক্তরাষ্ট্রের সরকার তার দেশের মধ্যে জ্বালানি সঙ্কট এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য ইরানকে দায়ী করার চেষ্টা করবে। কিন্তু যুক্তরাষ্ট্রে যে অর্থনৈতিক সংকট তৈরি হচ্ছে তার জন্য যুক্তরাষ্ট্র, ইসরাইল এবং ওয়াশিংটনে তাদের সমর্থকরাই সরাসরি দায়ী।
সোমবার এক্স (X)-এ দেওয়া এক পোস্টে তিনি বলেন: ইরান সাধারণ আমেরিকানদের ক্ষতি করতে চায় না, কারণ তারা ব্যয়বহুল বিদেশি যুদ্ধের অবসান চেয়ে ভোট দিয়েছে।
মিস্টার আরাঘচি বলেন “আমেরিকায় গ্যাসের দাম বৃদ্ধি, বাড়তি মর্টগেজ খরচ এবং অবসর তহবিলের ক্ষতির দায় ইসরাইল এবং ওয়াশিংটনে তাদের অনুসারীদের ওপরই বর্তায়।”
“আমেরিকার সঙ্গে যুদ্ধ বিরতি নিয়ে আলোচনা এখন আর আমাদের কর্মসূচির অংশ নয়।” তিনি আরও যোগ করেন।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই তেহরান থেকে এ ধরনের কঠোর অবস্থানের বার্তা এলো।
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক