আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন, তালিকায় ১৩৩ অধ্যদেশ
- 13 hours ago,
আগামীকাল বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে। প্রথম দিনেই সংসদে উপস্থাপন করা হবে ১৩৩টি অধ্যাদেশ।
জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর এই প্রথম সংসদীয় কার্যক্রম শুরু হতে যাচ্ছে। দীর্ঘ দুই যুগ পর শক্তিশালী বিরোধী দল পেয়েছে জাতীয় সংসদ। যাদের সরব উপস্থিতি ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই উত্তাপ ছড়াতে পারে।
এদিকে, রেওয়াজ অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন কাল সংসদে ভাষণ দেবেন। তবে, তাকে ভাষণ দেওয়া থেকে বিরত রাখার দাবি জানিয়েছে প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি- এনসিপি।
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক