1. Home
  2. বিশ্ব
  3. যুক্তরাষ্ট্রের বেশ কিছু গুরুত্বপূর্ণ অস্ত্রের মজুদ দ্রুত কমে যাচ্ছে
যুক্তরাষ্ট্রের বেশ কিছু গুরুত্বপূর্ণ অস্ত্রের মজুদ দ্রুত কমে যাচ্ছে

যুক্তরাষ্ট্রের বেশ কিছু গুরুত্বপূর্ণ অস্ত্রের মজুদ দ্রুত কমে যাচ্ছে

0
  • 16 hours ago,

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের বেশ কিছু গুরুত্বপূর্ণ অস্ত্রের মজুদ দ্রুত কমে যাচ্ছে বলে দাবি করেছে ফাইন্যান্সিয়াল টাইমস।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র এমন সব অস্ত্র ব্যবহার করছে যেগুলোর মজুদ বছরের পর বছর ব্যবহারের জন্য রাখা ছিল, কিন্তু যুদ্ধের কারণে সেগুলো দ্রুত শেষ হয়ে যাচ্ছে।

বিশেষভাবে উদ্বেগ তৈরি হয়েছে তিন ধরনের গুরুত্বপূর্ণ অস্ত্রের মজুদ নিয়ে—টমাহক ক্রুজ মিসাইল, থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ইন্টারসেপ্টর, প্যাট্রিয়টস মিসাইল সিস্টেম।

এসব অস্ত্র প্রযুক্তিগতভাবে অত্যন্ত জটিল এবং তৈরি করতে দীর্ঘ সময় লাগে। ফলে দ্রুত মজুদ কমে গেলে তা যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতির ওপর অনেক বেশি প্রভাব ফেলতে পারে।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক