প্রতিবেশী দেশগুলোর উপর আক্রমণ না করতে ইরানকে হামাসে আহবান
প্রতিবেশী দেশগুলোকে লক্ষ্যবস্তু করা থেকে বিরত থাকতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস।
এক বিবৃতিতে হামাস বলে ইরানের আত্মরক্ষার অধিকার আছে, তবে প্রতিবেশী দেশকে টার্গেট না করা উচিত। ফ্রেন্স বার্তা সংস্থা এএফপি এবং ব্রিটিশ পত্রিকা গার্ডিয়ান এই খবর করেছে।
খবরে বলা হয় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস এক বিবৃতিতে জানায়, আন্তর্জাতিক আইন ও বিধান অনুযায়ী সাম্প্রতিক আগ্রাসনের জবাব দেওয়ার জন্য ইসলামী প্রজাতন্ত্র ইরানের সব ধরনের উপায়ে প্রতিক্রিয়া জানানোর অধিকার আছে।
তবে একই সঙ্গে সংগঠনটি ইরানকে আহ্বান জানায়, ইরান যেন তার প্রতিবেশী দেশগুলোকে টার্গেট করা থেকে বিরত থাকে।
এর আগে যুদ্ধ শুরুর দিন গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার ঘটনাকে ‘নৃশংস অপরাধ’ হিসেবে আখ্যায়িত করে এর তীব্র নিন্দা জানিয়েছিল হামাস। খামেনি নিহত হওয়ার পরপরই এক বিবৃতিতে হামাস বলেছিল, ‘তিনি আমাদের জনগণ, আমাদের লক্ষ্য ও আমাদের প্রতিরোধ যোদ্ধাদের সব ধরনের রাজনৈতিক, কূটনৈতিক ও সামরিক সহায়তা প্রদান করেছিলেন।’
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক