1. Home
  2. বিশ্ব
  3. ইরানের ওপর হামলায় যুক্তরাষ্ট্রের সামরিক অক্ষমতা প্রকাশ পেয়েছে: আরাগচি
ইরানের ওপর হামলায় যুক্তরাষ্ট্রের সামরিক অক্ষমতা প্রকাশ পেয়েছে: আরাগচি

ইরানের ওপর হামলায় যুক্তরাষ্ট্রের সামরিক অক্ষমতা প্রকাশ পেয়েছে: আরাগচি

0
  • 17 hours ago,

পারস্য উপসাগরে তথাকথিত “মার্কিন নিরাপত্তা ছাতা” যে কেবল অপর্যাপ্ত, তা-ই প্রমাণ হয়নি—বরং উপসাগরীয় দেশগুলোকে রক্ষা করার বদলে এটি তাদের জন্য বিপদ ডেকে এনেছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তথ্যসূত্র : স্পুটনিক।

তিনি আরও বলেন, একা ইরানের সঙ্গে পাল্লা দিতে অক্ষম যুক্তরাষ্ট্র এখন হরমুজ প্রণালির সংকট মোকাবিলায় অন্যান্য দেশের কাছে ধর্না দিচ্ছে।

আরাগচি উপসাগরীয় অন্যান্য দেশগুলোকে “বিদেশি আগ্রাসীদের” বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান এবং জোর দিয়ে বলেন যে, তাদের আসল উদ্বেগের কারণ ইসরায়েল, ইরান নয়।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আকস্মিক হামলা যখন এক চোরাবালিতে পরিণত হয়েছে এবং ইরানের প্রতিশোধমূলক হামলা যখন এই অঞ্চলে মার্কিন সামরিক অবকাঠামো পদ্ধতিগতভাবে ধ্বংস করে দিচ্ছে, ঠিক তখনই এই মন্তব্য করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক