1. Home
  2. বিশ্ব
  3. যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ছাড়া বাকি সব জাহাজের জন্য হরমুজ প্রণালি উন্মুক্ত: আরাগচি
যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ছাড়া বাকি সব জাহাজের জন্য হরমুজ প্রণালি উন্মুক্ত: আরাগচি

যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ছাড়া বাকি সব জাহাজের জন্য হরমুজ প্রণালি উন্মুক্ত: আরাগচি

0
  • 4 hours ago,

পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জাহাজ ছাড়া বাকি সব জাহাজের জন্যই হরমুজ প্রণালি উন্মুক্ত রয়েছে।

আল-আরাবি আল-জাদিদকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাকচি বলেন, ইরানের পরিস্থিতি স্থিতিশীল এবং সরকার বা সামরিক প্রতিষ্ঠানের ভেতরে কোনো ফাটল নেই।

তিনি আরও জানান, ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনি সুস্থ আছেন এবং শক্ত হাতে দেশ পরিচালনা করছেন।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলই যুদ্ধ শুরু করেছে উল্লেখ করে এই শীর্ষ ইরানি কূটনীতিক বলেন, “আমরা কেবল নিজেদের রক্ষা করছি এবং এ অঞ্চলে শুধুমাত্র মার্কিন ঘাঁটি ও স্বার্থেই হামলা চালাচ্ছি।”

তিনি আরও বলেন, ইরানের সশস্ত্র বাহিনী এই অঞ্চলের কোনো বেসামরিক বা আবাসিক এলাকায় হামলা চালায়নি। তার ধারণা, ইরানের সাথে সম্পর্ক ছিন্ন করানোর জন্যই ইসরায়েলি সরকার হয়তো আরব দেশগুলোর অসামরিক অঞ্চলে হামলা চালিয়েছে।

তিনি বলেন, “আমেরিকানরা আমাদের শাহেদ ড্রোনের হুবহু একটি ড্রোন তৈরি করেছে, যার নাম লুকাস, এবং এটি আরব দেশগুলোতে লক্ষ্যবস্তুতে হামলা চালাতে ব্যবহৃত হচ্ছে।”

হামলার শিকার এলাকাগুলো নিয়ে আঞ্চলিক দেশগুলোর অংশগ্রহণে একটি যৌথ তদন্ত কমিটি গঠনে ইরানের প্রস্তুতির কথাও জানান তিনি। আরাকচির মতে, কাতার, সৌদি আরব, ওমান এবং প্রতিবেশী দেশগুলোর সাথে কূটনৈতিক সম্পর্ক অব্যাহত রয়েছে।

আঞ্চলিক মধ্যস্থতার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট প্রস্তাব দেওয়া হয়নি, তবে যুদ্ধের ন্যায্য সমাপ্তি ঘটায় এমন যেকোনো আঞ্চলিক উদ্যোগকে আমরা স্বাগত জানাই। তবে যুদ্ধ সমাপ্তির বিষয়টি এর পুনরাবৃত্তি না হওয়া এবং ক্ষতিপূরণ প্রদানের ওপর নির্ভরশীল।”

ইরানের জ্বালানি স্থাপনায় হামলার সম্ভাবনার বিষয়ে তিনি বলেন, “আমাদের জ্বালানি স্থাপনায় হামলা হলে আমরা এই অঞ্চলে আমেরিকান কোম্পানিগুলোর স্থাপনায় হামলা চালাব।”

পররাষ্ট্রমন্ত্রী খারগ দ্বীপের বিরুদ্ধে হুমকির বিষয়েও মন্তব্য করেন এবং যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেন, দ্বীপে হামলা চালানোর চেয়ে এটি দখল করা “আরও বড় ভুল হবে।”

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক